মুসলিমবিদ্বেষ:
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গত ৮ নভেম্বর সকালে ঘটে যাওয়া এই ঘটনায় জার্মানির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ টেলিভিশনের প্রতিবেদন ও পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনই জার্মান নাগরিক। তাদের মধ্যে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই সহযোগীকে পরে ছেড়ে দিয়ে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ ঘটনাটির তদন্ত শুরু করেছে। রাষ্ট্র ও তার প্রতীক অবমাননা, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তির ক্ষতিসাধন, বার্লিনের সমাবেশসংক্রান্ত আইন লঙ্ঘন এবং অনধিকার প্রবেশের সন্দেহে এই তদন্ত চলছে। পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বার্লিন শহরের কেন্দ্রে সংসদ ভবনের সামনে প্লাৎস দ্য রিপাবলিক চত্বরে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২২ বছর বয়সী এক ব্যক্তি রাইখস্টাগ ভবনের সামনে থাকা প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদ- বেয়ে ওপরে ওঠে। এরপর তিনি জার্মানির জাতীয় পতাকা নামিয়ে মাটিতে ফেলে দেন এবং সেখানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। এ সময় তার সঙ্গে থাকা অপর দুজন এই কাজে সহযোগিতা করেন এবং পুরো ঘটনার চিত্র ধারণ করেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে ফিলিস্তিনের পতাকাটি নামিয়ে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
এদিকে একইদিন সকালে ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি অ্যাকটিভিস্ট গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেছে। তারা তাদের অনলাইন বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের মানুষের প্রতি নাগরিক সমাজের সংহতি প্রকাশ করাই ছিলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












