চীনে রহস্যময় নিউমোনিয়া
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
এবার রহস্যময় নতুন এক নিউমোনিয়ার গযবে পড়েছে চীন। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিনিয়তই বাড়ছে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। দেখা দিচ্ছে জায়গার সংকুলানহীনতা। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার-নার্সরা। নতুন এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অবস্থা এতটাই বেগতিক যে, দৈনিক অন্তত ৭,০০০-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। রেকর্ডসংখ্যক রোগী দেখা গেছে তিয়ানজিনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে। বহিরাগত এবং জরুরি বিভাগ মিলিয়ে রোগীর সংখ্যা ১৩ হাজারের বেশি। এমনকি একজন শিশু বিশেষজ্ঞ দেখাতে একদিন অপেক্ষা করতে হচ্ছে। এমনটাই জানিয়েছে বেইজি ং চিলড্রেন্স হাসপাতালের একজন কর্মকর্তা। গত জুমুয়াবার সিএনএনের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
করোনা গযবের ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, করোনার সময় যেমন চীনসহ গোটা বিশ্বের চিকিৎসাব্যবস্থায় সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, চীনের কিছু কিছু এলাকার হাসপাতালে এই ‘অজানা’ নিউমোনিয়ার জেরে সেই একই পরিস্থিতি। এই রোগে মূলত শিশুরা আক্রান্ত হলেও ছাড় পাচ্ছে না বড়রাও। ইতোমধ্যেই বেইজিং এবং লিয়াওনিংয়ের বেশ কিছু স্কুল বন্ধ করে দিতে হয়েছে। শিক্ষার্থী এবং শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)