চুক্তি মেনে ২৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
চার দিনের যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৪ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের নাগরিক ১৩ জন, থাইল্যান্ডের ১০ নাগরিক ও ফিলিপাইনের একজন। এ ছাড়া চুক্তি অনুযায়ী গত জুমুআবার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সংবাদমাধ্যম ও হামাসের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় হামাস জুমুআবার সন্ধ্যার দিকে ১৩ সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এক্স-এ (সাবেক টুইটার) বলেছে, ‘প্রতিরক্ষা বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে ১০ থাই জিম্মির মুক্তির ব্যাপারে নিশ্চিত হয়েছি।’
যুদ্ধবিরতি চুক্তির আওতায় জুমুআবার ২৪ জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি হামাস সূত্র থেকেও নিশ্চিত হওয়া গেছে। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন দুটি সূত্র জানিয়েছে, গত জুমুয়াবার হামাস কিছু জিম্মিকে রেডক্রসের (আন্তর্জাতিক দাতব্য সংস্থা) কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে। রাফাহ সীমান্ত হয়ে এসব মানুষ প্রথমে মিসর যাবে, সেখান থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
স্থানীয় সময় জুমুআবার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এ যুদ্ধবিরতি থাকবে চার দিন। চুক্তির শর্তে ছিল, এই চার দিন সময়ের মধ্যে হামাস অন্তত ৫০ জন জিম্মিকে ছেড়ে দেবে এবং সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)