এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ায় চীনের প্রযুক্তিপণ্যের রপ্তানি বেড়েছে। এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
একই সময়ে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা সামাল দিতে বিদেশি বাজারের ওপর চীনের নির্ভরতাও বাড়ছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে রপ্তানি বৃদ্ধির হার ছিলো ৩৬ দশমিক ৩ শতাংশ।
বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণের প্রতিযোগিতা চীনের উচ্চপ্রযুক্তির পণ্যের চাহিদা বাড়িয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পণ্যের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১১ দশমিক ১ শতাংশ বেড়েছে। একই সময়ে উচ্চপ্রযুক্তির পণ্যের সামগ্রিক রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে, গত অক্টোবরে চীনের আমদানি বেড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। সেপ্টেম্বরে আমদানি বৃদ্ধির হার ছিলো ৩১ শতাংশ।
অভ্যন্তরীণ চাহিদায় দুর্বলতা:
চীনের অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশটির অভ্যন্তরীণ বাজারে ভোক্তাদের ব্যয় করার অনীহা। আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দায় মানুষের সম্পদের মূল্য কমেছে এবং অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ফলে দেশের ভেতরে পণ্যের চাহিদা দুর্বল রয়েছে।
অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম থাকায় চীনা গাড়ি নির্মাতারা বিদেশি বাজারের দিকে ঝুঁকছে। অক্টোবরে অভ্যন্তরীণ বাজারে গাড়ি বিক্রি টানা ১২ মাসের মতো কমেছে বলে জানিয়েছে দেশটির একটি শিল্প সংগঠন।
তবে রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরতা চীনকে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার ঝুঁকিতে ফেলছে। এআই খাতে বিনিয়োগের বর্তমান প্রবণতা কমে গেলে চীনের প্রযুক্তিপণ্যের রপ্তানি প্রবৃদ্ধিও ধীর হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












