জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:
জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণের প্রাথমিক সতর্ক সংকেতগুলোর অন্তত একটি প্রদর্শন করছে। দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক তথ্য সংস্থা ক্রেডিটরিফর্মের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ক্রেডিটরিফর্মের ২০২৬ সালের প্রতিবেদন বলছে, গত বছরে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক বছর আগে জার্মানির প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ছিলো ৯.৭৪ শতাংশ।
সংস্থাটির অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান বলেছে, “জার্মানিতে ব্যক্তিগত ভোক্তাদের আর্থিক অবস্থার আরো অবনতি হয়েছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয়, জ্বালানি খরচ এবং আবাসন ব্যয় অনেক বেড়ে যাওয়ায় খরচের ওপর চাপ প্রচ- বাড়িয়েছে।”
সে বলেছে, “সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে উৎপাদন শিল্প খাতে ভালো বেতনের অনেক চাকরি ছাঁটাই করা হয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্কদের একটা অংশের মাঝে আইনি পদক্ষেপ নেওয়ার আগেই বকেয়া পরিশোধের সতর্কবার্তা পাওয়ার ঘটনা বেড়েছে, যা অতিরিক্ত ঋণ গ্রহণেরই লক্ষণ।
ক্রেডিটরিফর্ম বলেছে, ভোক্তারা ছোটখাটো কেনাকাটার জন্যও ঋণ নিচ্ছে। এভাবে ঋণ নিয়ে তারা অনেক ক্ষেত্রে কেনাকাটা বাড়াচ্ছে। কেনাকাটা বাড়ার পাশাপাশি সুদের হারও বাড়ছে।
ক্রেডিটরিফর্মের গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঋণে জর্জরিতের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে ৩০ বছরের কম বয়সি তরুণ-তরুণীদের মধ্যে। এছাড়া জার্মানির রাজ্যগুলোর মধ্যে ব্রেমেন, বার্লিন, স্যাক্সনি-আনহাল্ট এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় অতিরিক্ত ঋণের হার সবচেয়ে বেশি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।