সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক ইরশাদ করেন-
يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ
“হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে যা দেয়া হয়েছে, যা নাযিল করা হয়েছে আপনার প্রতি আপনার রব তায়ালা উনার পক্ষ হতে, সেটা আপনি পৌঁছে দিন।” এবং মহান আল্লাহ পাক বলেছেন, মহান আল্লাহ পাক উনার হাবীব, নবী এবং রসূল আলাইহিমুস্ সালামগণ যা বলেছেন উনাদের ভাষায় সেটা মহান আল্লাহ পাক উনার ভাষায়ও বলেছেন-
وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِين
“নবী এবং রসূল আলাইহিমুস্ সালামগণ যারা এসেছেন উনাদের দায়িত্ব ছিল পৌঁছে দেয়া।” উনারা সেটা পৌঁছে দিবেন এতটুকুই উনাদের দায়িত্ব। কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না সেটা তার ব্যাপার। যে গ্রহণ করবে সে নাযাত পাবে, যে গ্রহণ করবে না তার জন্য জাহান্নাম রয়েছে। যেহেতু মহান আল্লাহ পাক জাহান্নাম ও জান্নাত উভয়টি তৈরী করেছেন। কাজেই, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা তিনি যথাযথ পালন করেছেন। আর বিশেষ করে যে কিতাব নাযিল করা হয়েছে মানুষকে গোমরাহী থেকে হিদায়েতের দিকে নিয়ে আসার জন্য।
আল্লাহ পাক নিজেই ইরশাদ মুবারক করেছেন-
كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ
“আল্লাহ পাক নিজেই ইরশাদ মুবারক করেন, হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি; যাতে আপনি কিতাবের মাধ্যমে মানুষকে গোমরাহী থেকে হিদায়েতের দিকে নিয়ে যেতে পারেন।”
এখন প্রত্যেক নবী, প্রত্যেক রসূল আলাইহিমুস্ সালামগণ যাঁরা এসেছেন অতীতে এবং স্বয়ং মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা এসেছেন মহান আল্লাহ পাক উনার নির্দেশে একটা দায়িত্ব নিয়ে। সেই দায়িত্ব যখন যথাযথ পৌঁছে দেয়া হয় তখন উনারা মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে যান। মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে উনারা ছিলেন, সেখান থেকে এসেছেন মানুষকে হিদায়েত করার জন্য, নছীহত করার জন্য, ইবরত দেয়ার জন্য। উনাদের যে দায়িত্ব রয়েছে যখন তা যথাযথ সমাধা হয়ে যায়, পালন হয়ে যায় তখন মহান আল্লাহ পাক উনার নির্দেশেই উনারা সন্তুষ্টচিত্তে আবার প্রত্যাবর্তন করেন। মহান আল্লাহ পাক উনার দীদারে মশগুল থাকেন। কাজেই, যারা বদ আক্বীদা, বদ মাযহাবের লোক তারা হয়তো সেটা জানে না, সেজন্য তারা একথা বলে থাকে।
হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালামগণের যে আগমন ও বিদায় প্রত্যেকটাই মহান আল্লাহ পাক উনার নির্দেশেই হয়ে থাকে। কারণ মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি এসেছেন, দায়িত্ব সমাধা করেছেন। মহান আল্লাহ পাক নিজেই সেটা বলেছেন কুরআন শরীফ-এ-
اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন সূরা মায়িদার ৩নং আয়াত শরীফ-এ “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, যখন বিদায় হজ্জের সময় আরাফার ময়দানে জুমুআবার দিন ছিল আয়াত শরীফ নাযিল হলো যে, আজকে ইসলামকে পরিপূর্ণ করা হলো, নিয়ামত পরিপূর্ণ করা হলো
وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, ইসলামকে মনোনীত করা হলো, এর মধ্যে সন্তুষ্টি দেয়া হলো। অর্থাৎ মহান আল্লাহ পাক এর মধ্যে সন্তুষ্ট হলেন। এই দ্বীন- ইসলামকে মনোনীত করলেন, সন্তুষ্টি দান করলেন, পরিপূর্ণ করলেন, নিয়ামত দান করলেন এবং পরবর্তীতে মহান আল্লাহ পাক উনার বান্দাদের জন্য ইসলামকে মনোনীত করা হলো-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।