গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দেশটির সরকার ও জাতিসংেঘর কথিত শান্তিরক্ষীরা। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত ১ মার্চ সুদানের সীমান্তবর্তী আবিয়েমনম কাউন্টিতে নুয়ের জাতিগোষ্ঠীর কমপক্ষে এক হাজার সশস্ত্র ব্যক্তি চার ঘণ্টাব্যাপী হামলা চালায়। এতে শিশুসহ ২০০ জনের বেশি মানুষ নিহত এবং বিপুলসংখ্যক মানুষ আহত হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব ও দক্ষিণ আফ্রিকাবিষয়ক আঞ্চলিক পরিচালক চাগুতাহ বলে, ‘২০২০ সালের পর থেকে দক্ষিণ সুদানে নথিভুক্ত সবচেয়ে বড় গণহত্যার ঘটনাগুলোর একটি এটি।’
মানবাধিকার সংস্থাটির তদন্তে দেখা গেছে, দক্ষিণ সুদানের কর্তৃপক্ষ এবং দেশটিতে জাতিসংঘের কথিত শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস) হামলার অন্তত দুই সপ্তাহ আগেই এ বিষয়ে সতর্কবার্তা পেয়েছিলো। কাছের একটি সম্প্রদায়ের লোকজন আগের একটি হামলার প্রতিশোধ নিতে অস্ত্র ও যোদ্ধা জড়ো করছে বলে তাদের জানানো হয়েছিলো।
চাগুতাহ বলে, ‘সরকার ও ইউএনএমআইএসএস-উভয়ের কাছেই আরো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার জন্য যথেষ্ট তথ্য ও সময় ছিলো। কিন্তু তারা আরো জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মূল্য দিতে হয়েছে মানুষের জীবন দিয়ে।’
অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি:
হামলা থেকে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক ব্যক্তি বলেন, ‘তারা আমার চাচাতো ভাইকে বিছানার নিচ থেকে টেনে বের করে মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়িঘর ও বাজারে আগুন ধরিয়ে দেয়। লুটপাটের পাশাপাশি স্থানীয় হাসপাতালের একাংশ তছনছ করে চিকিৎসা সামগ্রী ও বিছানাপত্র চুরি করে নিয়ে যায়। নিহতদের অধিকাংশের লাশ শহরের উপকণ্ঠে দু’টি গণকবরে দাফন করা হয়।
অ্যামনেস্টির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আগুনে ২৩০টির বেশি স্থাপনা পুড়ে ধ্বংস হয়েছে। এ গণহত্যার কারণে আবিয়েমনমের পুরো জনসংখ্যাকে শহর ছেড়ে যেতে বাধ্য হতে হয়।
অ্যামনেস্টি বলেছে, এ হামলার তদন্ত শুরু করতে হবে দক্ষিণ সুদান সরকার ও ইউএনএমআইএসএসকে। একইসাথে দায়ীদের অপরাধের জন্য আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।