টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
রংপুর সংবাদদাতা:
‘গাড়ি তো চলন্ত অবস্থায়। আমি ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না। গাড়ি আরও স্পিডে টান দিছে। হেলপারটা এক হাতে আমার গলায় গামছা পলট দিয়া দুইজনকাকে গুড়ি (লাথি) দিয়া ফেলে দিছে।’ রংপুরের তারাগঞ্জে চলন্ত বাসে গলায় গামছা পেঁচিয়ে আটকে রাখা এবং দুই যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন আতিক বসুনিয়া।
ওই ঘটনার নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। এই দুজনের প্রতিবেশী চাচা আতিক বসুনিয়া। তিনি অভিযোগ করেন, বাসের চালক ও সহকারী মিলে তাকে আটকে রেখে ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা করেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের সঙ্গে আতিক বসুনিয়াও ছিলেন। তার কাছে এক লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মুকুল ও শাকিবকেও নামিয়ে দেওয়া হয়েছিল। শুধু আতিককে আটকে রাখা হয়। এ দেখে মুকুল ও শাকিব এগিয়ে যায়। তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের সহায়তায় বাসটি আটক করা হয়।
ওই সময়ের বর্ণনা দিয়ে আতিক বসুনিয়া বলেন, ‘যখন এরা (মুকুল ও শাকিব) আমার গলায় গামছা বাঁধা দেখছে, চলন্ত গাড়িতে লাফ দিয়ে উঠছে। তখন গাড়ি আরও স্পিডে টান দিছে। দুইজনকে দুইটা লাথি দিয়া ফেলায় দিছে। ড্রাইভার আমার কল্লার নিচ পাশে ঠাইসা ধরে থাপ্পড় দিছে। আমাক মারার জন্য প্ল্যান করছে। তারা কইতাছিল সামনে নিয়া ছুরি মাইরা ফেলাই দিব। এমন সময় পেছনে থাকা একটা মাইক্রোবাস সামনে গিয়া ব্রেক দিয়া দিছে। তখন লোকজন গাড়ি আটক দিয়া আমারে উদ্ধার করে।’
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন জানান, এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন
সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
মন্তব্য (২)
🏆 সক্রিয় পাঠক বোর্ড