৩০ লাখ আফগান শরনার্থীকে বিতাড়িত করবে পাকিস্তান
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের কূটনীতিকরা জানিয়েছেন, পাকিস্তান অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে তার মাটি থেকে শিগগিরই এবং দ্রুত গণ বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। এ নিয়ে ইসলামাবাদে তালেবান দূতাবাস এক বিবৃতি প্রকাশ করেছে। খবর ভয়েস অফ আমেরিকার।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশি অভিযান চলছিল। এ অভিযানে আইনিভাবে বসবাসরত শরণার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছে।
আফগান কূটনৈতিক মিশন জানায়, পাকিস্তান তার সর্বশেষ শরণার্থী নির্বাসন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আফগান সরকারকে অবহিত করেনি। এতে আরও বলা হয়, পাকিস্তানের দুই শহর থেকে আফগান নাগরিকদের আটক ও বহিষ্কারের পেছনের কারণ সম্পর্কে দেশটির সরকারের কাছে বেশ কয়েকবার কূটনৈতিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়।
গত বুধবার তালেবান দূতাবাস বিবৃতিতে আরও বলেছে, শেষ পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অদূর ভবিষ্যতে কেবল ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি নয়, পুরো দেশ থেকেই সমস্ত আফগান শরণার্থীকে বহিষ্কার বা বহিষ্কারের একটি চূড়ান্ত পরিকল্পনা রয়েছে তাদের।
ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, আফগান শরণার্থী জনগোষ্ঠীকে নিয়ে একটি বহুস্তরীয় পরিকল্পনা অনুমোদন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর প্রায় তিন সপ্তাহ পরে তালেবান তাদের প্রতিক্রিয়া জানায়। ইউএনএইচসিআর অনুমোদিত রেজিস্ট্রেশন কার্ড বা পিওআরএস-সহ ১৪ লাখের বেশি শরণার্থী রয়েছে, যাদের পাকিস্তান ৩০ জুন, ২০২৫ পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)