অন্য কাউকে ক্ষমতায় বসাতে ভারতে অর্থ ঢালে বাইডেন -ট্রাম্প
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের করদাতাদের দেওয়া ডলার বাঁচাতে চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট স্থগিত করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প ও ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন পরামর্শক সংস্থা ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিসিয়েন্সি। এর মধ্যে ছিল ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলারের বরাদ্দ। এবার এই তহবিল নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাম্প।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মিয়ামিতে এক সামিটে ট্রাম্প বলেছে, এখানে শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি যে আপনাদের টাকা কোথায় যেত।
ট্রাম্প বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন দেশে নানা খাতে যে বরাদ্দ যেত সেইসব দেশের নাম ও কত পরিমাণ অর্থ যেত তা উল্লেখ করে। বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এক পর্যায়ে ভারতের কথা বলে।
ট্রাম্প বলেছে, ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কেন ভারতে ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার মনে হয় তারা (বাইডেন প্রশাসন) অন্য কাউকে ভোটে জেতাতে চেয়েছিল। আমাদের এই বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে।
এ ছাড়া ট্রাম্প বলেছে, রাশিয়া আমাদের দেশের নির্বাচনের সময় ২০০০ ডলার খরচ করেছিল বিজ্ঞাপনে। সেটাই তো কত বড় ইস্যু হয়ে গিয়েছিল। আর এটা তো ২১ মিলিয়ন ডলার!
এ ছাড়া গুয়েতামালা, কলম্বিয়া, নেপাল, লাইবেরিয়া, মালি, দক্ষিণ আফ্রিকায় যে বরাদ্দ দেওয়া হতো- সেসব তুলে ধরেছে ট্রাম্প।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)