গাজায় ‘রেডিমেড ঘর’ পাঠাচ্ছে জর্ডান
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ বহরের সঙ্গে এবার রেডিমেড ঘর পাঠানো শুরু করছে জর্ডান। রাষ্ট্র পরিচালিত সংস্থা হাশেমি চ্যারিটি অর্গানাইজেশন এসব ঘর পাঠাচ্ছে।
সংস্থাটি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে, যেখানে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত রেডিমেট ঘর দেখানো হয়েছে। এতে বোঝা যায়, সশস্ত্র বাহিনীর সহযোগিতায় দেশটি গাজা উপত্যকায় তাদের ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছে।
কয়েকদিন আগে দখলদারদের আগ্রাসনে গাজার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুতদের জন্য তাঁবু পাঠিয়েছিল সংস্থাটি।
সংস্থাটির সেক্রেটারি জেনারেল হুসেইন শিবলি জানান, গাজায় মানবিক প্রচেষ্টাকে আরও জোরালো করতে ঘর পাঠানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অবকাঠামো শক্তিশালীকরণসহ আরও সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বর্ধিত পরিকল্পনার অংশ মাত্র।
তিনি বলেন, আমরা তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং কার্যকর সমাধান সরবরাহ করতে চাই। গাজায় আমাদের ভাইদের দুর্ভোগ লাঘবে সম্ভাব্য সব ধরণের সহায়তা পাঠাতে চাই।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।