২৪ ঘণ্টায় বিশ্বের বহু দেশে ভূমিকম্পের আঘাত
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে অনেকগুলো ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মেক্সিকোতে, যার মাত্রা ছিলো ৭.৩।
তথ্য অনুযায়ী, গত এক দিনে বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে ২.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মেক্সিকোর পাশাপাশি ফিলিপাইনে ৫.৩, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জ ও পেরুতে ৫.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, আলাস্কা, ভানুয়াতু, ভার্জিন দ্বীপপুঞ্জসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্প হয়েছে।
পেরুতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫, ধসে পড়েছে ঘরবাড়ি:
পেরুর আন্দিজ অঞ্চলে আঘাত হেনেছে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আকস্মিক কম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাতে পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত চনগোস বাজো শহরে এই কম্পন অনুভূত হয়। এতে আরও অন্তত ২১ জন আহত হয়েছে।
পেরুর ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূ-কম্পনটির উৎপত্তিস্থলের গভীরতা ছিলো মাত্র ২৪ কিলোমিটার।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় ও চনগোস বাজো অঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি মাটির তৈরি (অ্যাডোবি) হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে।
পেরুর ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউটের পরিচালক লুইস জানায়, ভূমিকম্পে ৪৮টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ও অন্তত ৩০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় মাটি ও বাঁশ-কাঠ দিয়ে তৈরি ‘কিনচা’ ঘরগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)