ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় মার্কিন আকাশ প্রতিরক্ষা
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী দিন দিন আরো শক্তিশালী ও কার্যকর হয়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
একাধিক মার্কিন সংবাদমাধ্যম বেনামি কমকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
গত রোববার (১৯ জানুয়ারি) রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এই তথ্য সামনে আসে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্যে, ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয়েছে।
গত শনিবার (১৮ জুলাই) প্রকাশিত একটি নিবন্ধে নিউইয়র্ক টাইমস তাদের সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে, “ইরানের এই সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলা প্রমাণ করে যে তেহরানের কাছে কেবল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের ব্যবস্থাপনাই নেই, বরং তারা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে আরো বেশি পারদর্শী।”
একইভাবে ওয়াল স্ট্রিট জার্নাল বেনামি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, “ইরানি সামরিক বাহিনী মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। তারা এখন এমন সব ক্ষেপণাস্ত্র ছুড়ছে যা প্রচ- গতিতে ধেয়ে আসার পাশাপাশি মাঝ আকাশেই দিক পরিবর্তন করতে পারে।”
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, “গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযান শুরুর প্রাক্কালে পেন্টাগন আরব আমিরাত এবং কাতার থেকে তাদের বেশ কিছু সৈন্য জর্ডান ও সন্ত্রাসী ইসরায়েলে সরিয়ে নিয়েছিলো।
ইরান সীমান্ত থেকে দূরে হওয়ায় মার্কিন সামরিক নেতৃত্ব এই অঞ্চলকে নিরাপদ মনে করেছিলো।” গত রোববার (১৯ জানুয়ারি) মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক দাউদ কুততাব রুশ সংবাদমাধ্যম আরটি-কে বলেন, “মার্কিনিরা জর্ডানকে নিরাপদ ভাবলেও আদতে ইরানের কোনো সীমারেখা নেই।”
এদিকে, নিউইয়র্ক টাইমস বেনামি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে অন্তত তিনটি পৃথক সময়ে জর্ডানে মার্কিন সামরিক কর্মীরা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এসব হামলায় ডজন খানেক মার্কিন সেনাসদস্য আহত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্ল্যাকহক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












