সোমবার

হিজরী
১৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
০১ সাবি’, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
৩০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৮
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশআহলে সুন্নাত ওয়াল জামা‘য়াত উনার বিশুদ্ধ আক্বীদাহ্ মুবারক হলো- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘নূরে মুজাসসাম’ অর্থাৎ তিনি আপদমস্তক নূর মুবারক। সুবহানাল্লাহ!নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র ও মহাসম্মানিত নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসটি হচ্ছেন- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত।সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনস্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রীরাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধমসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশসাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধযুদ্ধের ইতি টানতে হুতি গোষ্ঠীকে আলোচনায় আসার আহ্বান সৌদি জোটেরহরমুজে যুক্তরাজ্যকে কাবু করে যেভাবে তিনটি দ্বীপ নিয়ন্ত্রণে নেয় ইরান

‘সহজ’র কাছে রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু নতুন চুক্তির তোড়জোড়

জামীল আল-মাদানী প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, রাত ১:৫৩
‘সহজ’র কাছে রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু নতুন চুক্তির তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট ব্যবস্থাপনায় ভেন্ডর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’। রেলওয়ের সঙ্গে করা চুক্তির শর্ত অগ্রাহ্য করায় গত বছর জরিমানাও করা হয় প্রতিষ্ঠানটিকে। জরিমানাসহ সব মিলিয়ে বর্তমানে সহজের কাছে রেলওয়ের পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকারও বেশি। এর মধ্যে ১ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা আরোপের উদ্যোগ নেয়া হয় ২০২৫ সালের এপ্রিলের সার্ভার বিপর্যয়ের পর। দেড় বছর পেরিয়ে গেলেও এই টাকা আদায় হয়নি।


চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ১৪ ফেব্রুয়ারি। রেলভবন সূত্র বলছে, এর মধ্যেই প্রতিষ্ঠানটিকে নতুন দরপত্রে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার তৎপরতা শুরু হয়েছে।


রেলওয়ে ও পরিবহন অডিট অধিদপ্তর সূত্রে পাওয়া চুক্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র সঙ্গে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার চুক্তি করে। চুক্তির ৮ নম্বর শর্ত অনুযায়ী ১৮ মাসের মধ্যে সব কাজ শেষ করার কথা ছিল। অর্থাৎ ২০২৩ সালের ১৪ আগস্টের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেমের (বিআরআইটিএস) সব কার্যক্রম সম্পন্ন হওয়ার বাধ্যবাধকতা ছিল।


নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে দৈনিক ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়। পাশাপাশি ১৫ দিনের নোটিশে চুক্তি বাতিল এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার শর্তও ছিল। কিন্তু বাস্তবে এসব শর্ত কার্যকর করার দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নথিপত্রে বড় ধরনের কারিগরি বিপর্যয়েরও তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালের এপ্রিলে মূল সার্ভারে ত্রুটি দেখা দিলে প্রায় ১৫ ঘণ্টা রেলের অনলাইন টিকিট বিক্রি বন্ধ ছিল। এতে দেশজুড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


ওই ঘটনায় রেলওয়ের জোনাল অফিস সহজকে ১ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা করে টাকা আদায়ের জন্য রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের কাছে চিঠি পাঠায়। ওই ঘটনার দেড় বছর পেরিয়ে গেছে। তবে টাকা আদায়ে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


অন্যদিকে ১৮ মাসের সময়সীমা পার হওয়ার পরও নির্ধারিত সময়ে ডিজাস্টার রিকভারি সার্ভার বসানো হয়নি। মূল সার্ভার বিকল হলে বিকল্প হিসেবে চালু থাকার কথা এই সার্ভারের। চুক্তি অনুযায়ী এ কারণে দৈনিক ২৫ হাজার টাকা হারে জরিমানা প্রযোজ্য। রেলসংশ্লিষ্ট একটি সূত্রের হিসাবে, এ খাতে জরিমানার অঙ্ক ইতিমধ্যেই তিন কোটি টাকা ছাড়িয়ে গেছে। আগের ১ কোটি ৩৯ লাখের সঙ্গে যোগ করলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৩৯ লাখেরও বেশি।


এই সার্ভার নিয়ে ‘সহজ’র দেওয়া তথ্যে অসংগতি ধরা পড়েছে। কাজের অগ্রগতি জানতে চেয়ে ২০২৩ সালের ১১ মে প্রতিষ্ঠানটিকে চিঠি দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। জবাবে সহজ জানায়, ২০২২ সালের নভেম্বরে তারা রিকভারি সার্ভার সরবরাহ করেছে। কিন্তু পরে পরিবহন অডিট অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি অডিটে দেখা যায়, নির্ধারিত সময়ে কোনো রিকভারি সার্ভার সরবরাহ করা হয়নি। অডিট আপত্তির মুখে প্রতিষ্ঠানটি পরে সার্ভার সরবরাহের কথা জানায়। অর্থাৎ আগেই সার্ভার দেওয়ার কথা বলা এবং পরে আবার সরবরাহের কথা জানানো, এই দুই বক্তব্যের মধ্যে স্পষ্ট অসংগতি রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে মূল সার্ভার অচল হলে বিকল্প সার্ভার পাওয়া যায়নি। ফলে দীর্ঘ সময় টিকিট বিক্রি বন্ধ থাকে। পরিবহন অডিট অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি অডিটে বিষয়টি উঠে এসেছে।


২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা করে এই অডিট করা হয়। নিরীক্ষার তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্টেশনের ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্ট পরিচালনা করছেন সহজ ডট কমের কর্মীরা। এসব অ্যাকাউন্ট দিয়ে টিকিট ব্লক বা ছাড়ার মতো কাজ করা যায়। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশনের ই-টিকিটিং ড্যাশবোর্ডে ছয়টি সক্রিয় ব্যবহারকারীর তালিকা সহজের নিয়ন্ত্রণে রয়েছে।


রেলভবন সূত্র জানিয়েছে, ‘সহজ’র সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। নিয়ম অনুযায়ী চুক্তিভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার সুযোগ ছিল। কিন্তু রেলওয়ের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা উল্টো পথে হাঁটছে। তারা সহজকে নতুন দরপত্রে অংশ নেয়ার সুযোগ করে দিতে ‘গ্রিন সার্টিফিকেট’ বা প্রয়োজনীয় সনদ দেওয়ার চেষ্টা করছেন।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী ১৭ মিনিট আগে বন্ধ এক লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট নিজস্ব প্রতিবেদক: সন্দেহজনক লেনদেনের কারণে এক লাখের বেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ… ১৮ মিনিট আগে পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল ১৯ মিনিট আগে নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত ২২ মিনিট আগে ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ২৭ মিনিট আগে বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক ২৯ মিনিট আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ ৩০ মিনিট আগে সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন ১ ঘণ্টা আগে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ২ ঘণ্টা আগে রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট… ৩ ঘণ্টা আগে মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব… ৩ ঘণ্টা আগে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ… ৩ ঘণ্টা আগে