পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের পশ্চিমবঙ্গে সরকার স্বীকৃত সব মাদ্রাসায় জুমুয়াবারের সাপ্তাহিক ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুধু প্রতি রোববার ছুটি থাকবে। অবিলম্বে এ নির্দেশ কার্যকর করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলা হয়েছে।
গত শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পরদিন বিজ্ঞপ্তিটি পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুসরণ করতে হবে। রোববার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিন নিয়মিত সাপ্তাহিক ছুটি রাখা যাবে না।
দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বেশকিছু মাদ্রাসায় মুসলমানদের জন্য জুমুয়ার দিনের বিশেষ তাৎপর্য ও মর্যাদা থাকায় এবং জুমার নামাজ আদায়ের সুবিধার্থে জুমুয়াবার সাপ্তাহিক ছুটি পালনের ঐতিহাসিক সংস্কৃতি চলে আসছিলো।
এর আগে গত অক্টোবরে ভারতের উত্তরাখ- সরকারও রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলোতে জুমুয়াবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। চরম হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী পুষ্কর ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেয়।
এদিকে, পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারে এর আগেও পদক্ষেপ নিয়েছে হিন্দুত্ববাদী রাজ্য সরকার। গত সেপ্টেম্বরে প্রয়োজনীয় নথিপত্র, অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা এবং অর্থায়নসংক্রান্ত অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
নতুন নির্দেশনার ফলে পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসাগুলোর সাপ্তাহিক ছুটির প্রচলিত ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে।
আরও পড়ুন
সব ›
‘সহজ’র কাছে রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু নতুন চুক্তির তোড়জোড়
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
বন্ধ এক লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক: সন্দেহজনক লেনদেনের কারণে এক লাখের বেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ…
নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ
সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ
জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট…
মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ
বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব…
সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ…
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড