নিষিদ্ধ আ’লীগ ও বিএনপির সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
শরীয়তপুর সংবাদদাতা:
জাজিরা উপজেলায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন এবং অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৬টার পর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত সংলগ্ন নাওডোবা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানান নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেতুতে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সড়ক অবরোধ করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় লকডাউন কর্মসূচি বাস্তবায়নে এক্সপ্রেসওয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরোধ গড়ে তোলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
সংঘর্ষ চলাকালে অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
‘সহজ’র কাছে রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু নতুন চুক্তির তোড়জোড়
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
বন্ধ এক লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট
নিজস্ব প্রতিবেদক: সন্দেহজনক লেনদেনের কারণে এক লাখের বেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ…
পশ্চিমবঙ্গে মাদ্রাসায় জুমুয়াবারের ছুটি বাতিল
ইনানীর সম্ভাব্য সেই গ্যাস খনিতে বিকট বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিশ
সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
রাঙামাটির লংগদুতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ
জানা যায়, গত ২৪ নভেম্বর রাত থেকে এ অচলাবস্থা শুরু হয়। টাওয়ার কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট…
মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে সংসদীয় কমিটির সুপারিশ
বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং সৌরবিদ্যুৎ ব্যব…
সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।