চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ
চট্টগ্রাম সংবাদদাতা:
বেতন-ভাতা বাড়ানো, গ্র্যাচুইটি ও চাকরিসংক্রান্ত অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৯টা থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন পরিচালনা বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন তারা। এতে কয়েক ঘণ্টা বন্ধ থাকে কনটেইনার ওঠানামার কাজ।
শ্রমিকদের এ কর্মসূচিতে এনসিটি ও সিসিটির শত শত কর্মী অংশ নেন। পরে তাদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। ক্রেন বন্ধ থাকায় এ সময় জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাস এবং রফতানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম ব্যাহত হয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের চাকরিসংক্রান্ত পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এসব পাওনা নিশ্চিত করার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চললেও শ্রমিকদের আর্থিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে কার্যকর অগ্রগতি নেই।
আরও পড়ুন
সব ›
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
হাসিনাসহ ৪ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
খতিবদের সম্মানি দেয়ার পরিকল্পনা নেই, তবে সারাদেশে আধুনিক মন্দির নির্মাণের কথা জানালেন ধর্মমন্ত্রী
সাগর উত্তাল, জেলেদের গভীর সমুদ্রে যেতে মানা
চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
পুলিশ জানায়, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের ক…
ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গ…
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।