বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচলরাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহতসৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস করে বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীরহরমুজে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ-আগুনমেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরেররাজধানীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটকমহান আল্লাহ পাক উনার যিকিরকারী ব্যক্তি জীবিত আর যে মহান আল্লাহ পাক উনার যিকির করেনা সে ব্যক্তি মৃত। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- দুনিয়া পরিত্যাগ করে সম্মানিত শরীয়ত নির্দেশিত তারতীব অনুযায়ী দায়েমীভাবে মহান আল্লাহ পাক উনার যিকির করে মহান আল্লাহ পাক উনাকে এবং মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাছিলের কোশেশ করা।আজ সুমহান মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই জুমাদাল ঊখরা শরীফ। সুবহানাল্লাহ! যা আখাছ্ছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! অতএব, সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক দিবস উপলক্ষে খুশি প্রকাশ করার পাশাপাশি উনাকে মুহব্বত করা, অনুসরণ-অনুকরণ করা ও উনার যথাযথ খিদমত মুবারক উনার আঞ্জাম দেয়া।তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন
মালিকপক্ষের ওপর আস্থাহীনতায় ফের উত্তপ্ত পোশাক খাত

-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

জামীল আল-মাদানী প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪৬
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া এবং মালিকপক্ষের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না আসায় দেশের তৈরি পোশাক শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। আলোচনার টেবিলের চেয়ে মাঠের উত্তাপ ও চাপই যেন এখন শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। রাজপথে কার্যকর প্রভাব বিস্তার ও চাপ সৃষ্টি না করলে মালিকপক্ষ সম্মানজনক হারে বেতন বাড়াবে না- এমন ধারণার ওপর ভর করেই শ্রমিকরা গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবারও রাস্তায় নেমে এসেছেন।

মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়া এবং মালিকদের নীরবতাকে মজুরি বৃদ্ধি নিয়ে কালক্ষেপণ হিসেবে দেখছেন অনেক শ্রমিক নেতা। এ বিষয়ে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বলেছে, মজুরি বোর্ডের সভা না হওয়ার জন্য শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন। তারা মনে করছেন এটি মজুরি বাড়ানো নিয়ে টালবাহানা শুরু হয়েছে। যদিও বৈঠক স্থগিত হওয়ায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি; কিন্তু মালিকপক্ষ এখনো সব শ্রমিক সংগঠন নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠকও করেনি। ফলে শ্রমিকরা এক ধরনের আস্থাহীনতার মধ্যে রয়েছে।’

মিরপুরে বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ:

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। আমরা মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় তাদের হাতের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়।

তিনি আরও বলেন, শ্রমিকরা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে।

গাজীপুরে পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি ঘোষণা:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভের মধ্যে কয়েকটি যানবাহন ভাঙচুর ও কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়া হয়েছে। এ অবস্থায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভাঙচুরের আশঙ্কায় আজকের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‌‘শ্রমিক অসন্তোষের জেরে আজ ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ৫ মিনিট আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ৮ মিনিট আগে চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ ১২ মিনিট আগে হাসিনাসহ ৪ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন হাসিনাসহ ৪ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ১৩ মিনিট আগে খতিবদের সম্মানি দেয়ার পরিকল্পনা নেই, তবে সারাদেশে আধুনিক মন্দির নির্মাণের কথা জানালেন ধর্মমন্ত্রী খতিবদের সম্মানি দেয়ার পরিকল্পনা নেই, তবে সারাদেশে আধুনিক মন্দির নির্মাণের কথা জানালেন ধর্মমন্ত্রী ১৫ মিনিট আগে সাগর উত্তাল, জেলেদের গভীর সমুদ্রে যেতে মানা সাগর উত্তাল, জেলেদের গভীর সমুদ্রে যেতে মানা ২৪ মিনিট আগে চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা ২৭ মিনিট আগে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক ৩০ মিনিট আগে ৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না ৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না ৩৫ মিনিট আগে পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ পুলিশ জানায়, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের ক… ৪৫ মিনিট আগে ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গ… ৪৬ মিনিট আগে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদ… ৪৭ মিনিট আগে