রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হামাস- বীরত্বের, বিপুল অস্ত্রভান্ডারের, অদ্ভূত রণকৌশলের নাম হামাস- নিপীড়িত মুসলমানের, মজলুম মুসলমানের, মুজাহিদ মুসলমানের আলোকবর্তিকা হামাসের কাছে গোটা মুসলিম বিশ্ব ঋণী এ ঋণ শোধে মুসলিম শাসকদের অগ্রণী হতে হবে ইনশাআল্লাহ

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, বিকাল ৩:৫৯
হামাস- বীরত্বের, বিপুল অস্ত্রভান্ডারের, অদ্ভূত রণকৌশলের নাম হামাস- নিপীড়িত মুসলমানের, মজলুম মুসলমানের, মুজাহিদ মুসলমানের আলোকবর্তিকা হামাসের কাছে গোটা মুসলিম বিশ্ব ঋণী এ ঋণ শোধে মুসলিম শাসকদের অগ্রণী হতে হবে ইনশাআল্লাহ

বিবিসি নিউজের বিশ্লেষণে দেখা গিয়েছে, ৭ই অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের ওপর প্রাণঘাতী হামলায় হামাসের সঙ্গে যোগ দিয়েছিল পাঁচটি স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুজাহিদ বাহিনী। ২০২০ সাল থেকে সামরিক মহড়ায় একসঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পরই তারা এই হামলা চালায়।
এই গোষ্ঠীগুলি গাজায় যে যৌথ মহড়া চালিয়েছিল তার সঙ্গে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের উপর প্রাণঘাতী হামলার সময় ব্যবহৃত কৌশলের সাদৃশ্য রয়েছে।
তারা এসব মহড়া চালিয়েছিল এমন স্থানে যেখান থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে ‘সীমানার’ দূরত্ব এক কিলোমিটারেরও কম এবং এই ভিডিও তারা সমাজমাধ্যমেও পোস্ট করে।
এই মহড়ার সময় জিম্মিদের কীভাবে নিজেদের হেফাজতে নেওয়া হবে, কম্পাউন্ডে হামলা চালানোর কৌশল এবং দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা-সহ একাধিক বিষয় তারা অনুশীলন করে। তাদের শেষ মহড়াটি হয়েছিল ৭ই অক্টোবরের হামলার মাত্র ২৫ দিন আগে।
বিবিসি আরবি এবং বিবিসি ভেরিফাই নানা প্রমাণ সংগ্রহ করেছে যা থেকে দেখা যায়, হামাস কীভাবে গাজার বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেছিল এবং শেষ পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল, যা পরবর্তী সময়ে যুদ্ধের আকার নেয়।
হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়েহ ২০২০ সালের ২৯শে ডিসেম্বর চারটি মহড়ার মধ্যে প্রথমটিকে (যার কোডনেম ছিল স্ট্রং পিলার) গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে "শক্তিশালী বার্তা এবং ঐক্যের চিহ্ন" হিসাবে ঘোষণা করেছিলেন।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে আক্রমণ করার জন্য হামাস ও অন্যান্য জিহাদি গোষ্ঠীর কাছে যথেষ্ট অস্ত্র রয়েছে। এছাড়া তারা হামলা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। এ সহিংসতার মধ্যে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি সশস্ত্র ড্রোনকে গুলি করে নামিয়েছে। ড্রোনটি গাজা থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিল। সুতরাং হামাসের হাতে সশস্ত্র ড্রোন থাকার সম্ভবনাও উড়িয়ে দেয়া যায় না।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র বলেছে, একটি অভিজাত হামাস ইউনিট দক্ষিণাঞ্চল থেকে একটি সুড়ঙ্গের মাধ্যমে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে সেনাবাহিনী আগাম খবর পাওয়ায় সুড়ঙ্গটি ধ্বংস করে দিতে সক্ষম হয়।
এগুলোর বাইরে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ক্ষেপণাস্ত্র। স্থল থেকে স্থলে আঘাত হানতে সক্ষম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে হামাসের। সম্প্রতি ব্যবহার করা কর্নেট গাউডেড অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রগুলো তারা মিশরের সিনাই উপদ্বীপ থেকে টানেলের মাধ্যমে নিয়ে আসা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বেশিরভাগ অস্ত্রই গাজা উপত্যকার অভ্যন্তরে হামাস ও অন্যান্য জিহাদি গোষ্ঠীর অস্ত্রাগারে তৈরি হয়।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি এবং অন্যান্য বিশেষজ্ঞরা বিশ^াস করেন, ইরান এ শিল্প গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিমান হামলার অন্যতম লক্ষ্যও ছিল এ অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের স্থানগুলো।
হামসও অস্ত্রগুলো খুব গোপনীয়তার সঙ্গে উৎপাদন ও সংরক্ষণ করে। এজন্য তাদের কাছে আসলে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে- তা অনুমান করা অসম্ভব। তবে সহজেই অনুমান করা যায় তাদের অস্ত্রাগারে বিভিন্ন ধরনের হাজার হাজার অস্ত্র রয়েছে। এ নিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব অনুমান থাকলেও, তারা সেটি প্রকাশ করতে রাজি নয়। তাদের সব মুখপাত্রই বলবেন যে, তারা বিশ^াস করেন হামাসের দীর্ঘ সময়ে ধরে এ ধরনের হামলা বজায় রাখার সামর্থ আছে।
ফিলিস্তিনিরা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তবে এগুলোর মধ্যে কোনটিই বেসিক ডিজাইনের ক্ষেত্রে বিশেষভাবে নতুন বলে মনে হয় না। তবে তারা সেগুলোর ব্যপ্তি বৃদ্ধি এবং আরো বেশি বিস্ফোরক বহনযোগ্য করে তুলতে চেষ্টা করছে।
কাসাম (১০ কিলোমিটার) ও কুদস ১০১ (১৬ কিলোমিটার) এর মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর বিশাল মজুদ রয়েছে হামাসের। এছাড়া রয়েছে গ্রেড সিস্টেম (৫৫ কিলোমিটার) এবং সেজিলের (৫৫ কিলোমিটার) মতো ক্ষেপণাস্ত্রও। হামাসের অস্ত্র ভা-ারে থাকা বেশিরভাগই এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। মর্টার ফায়ারের মাধ্যমে এগুলো শক্তিশালী করা যায়।
এগুলোর পাশাপাশি হামাস এম-৫৫ (৭৫ কিলোমিটার), ফজর (১০০ কিলোমিটার), আর-১৬০ (১২০ কিলোমিটার) এর মতো বিভিন্ন ধরনের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোও পরিচালনা করে। কিছু কিছু এম-৩০২ এস ক্ষেপণাস্ত্রের ব্যপ্তি ২০০ কিলোমিটার পর্যন্ত। সুতরাং এটা স্পষ্ট যে হামাসের কাছে এমন অস্ত্র রয়েছে, যা জেরুজালেম এবং তেল আবিব উভয়কেই লক্ষ্যবস্তু বানাতে পারে। এছাড়া হামাসের এ ক্ষেপণাস্ত্রের কারণে পুরো উপকূলজুড়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সর্বোচ্চ ঘনত্বপূর্ণ জনসংখ্যা এবং সমালোচনামূলক অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাবহিনীর দাবি, গত তিন দিনে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে হাজারেরও বেশি রকেট ছোড়া হয়েছে এবং এর মধ্যে ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ২০০টি গাজা উপত্যকাতেই পড়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ২৪০ দিন অতিবাহিত হয়েছে। এই সময়ে ৩৬ হাজার ফিলিস্তিনি শহীদ এবং ৮২ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে নৃশংসতম হত্যাযজ্ঞের পরও ইহুদিবাদী ইসরাইলের কোনো উদ্দেশ্যই পূরণ হয়নি বরং প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও দৃঢ়তার বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিন ভূখ-ের বাইরেও প্রতিরোধ ফ্রন্ট নিজের শক্তির প্রমাণ দিচ্ছে এবং বিশ্ববাসীর কাছে নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর মডেল উপস্থাপন করছে।
এ ক্ষেত্রে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাহসিকতা মজলুমদেরকে ভবিষ্যতের বিষয়ে আশাবাদী করে তুলেছে এবং তারা বুঝতে পেরেছে প্রতিরোধের মাধ্যমে অনেক বড় শক্তির সঙ্গেও লড়াই চালিয়ে যাওয়া সম্ভব।
ইরানের আয়াতুল্লাহ খামেনেয়ী সম্প্রতি মার্কিন ছাত্র সমাজের উদ্দেশ্যে এক চিঠিতে বলেছেন, বিশ্বব্যাপী অনেক বিবেক জাগ্রত হয়েছে এবং সত্য প্রকাশিত হচ্ছে। প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং আরও শক্তিশালী হবে। ইতিহাস পাতা পাল্টাচ্ছে। '
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহও সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট অতীতের তুলনায় অনেক ব্যাপক এবং শক্তিশালী হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে বলে তিনি জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিরুদ্ধে প্রস্তাবগুলোতে একের পর এক ভেটো দিয়ে আগ্রাসনে সহযোগিতা করছে আমেরিকা। তবে আমেরিকা এবং তার মিত্র ইউরোপীয় দেশগুলোতে ফিলিস্তিনিদের পক্ষে মানুষ সোচ্চার হয়েছে।
বিশ্বজুড়ে মানবিক চাপের কারণে বিভিন্ন দেশ ফিলিস্তিন রাষ্ট্রের বৈধতাকে স্বীকৃতি দিতে শুরু করেছে। ইসরাইলের সব বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি। জেরুজালেমের মানবাধিকার নীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে মে মাস থেকে গেন্ট ইউনিভার্সিটিতে জোরালো বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছেন। সেখান থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। ইউরোপে বিশ্ববিদ্যালয়টি ইউগেন্ট নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টির একটি তদন্ত কমিটি ইসরাইলি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকার, সামরিক বা নিরাপত্তা পরিষেবার মধ্যে সংযোগ খুঁজে পেয়েছে। এ ব্যাপারে এক বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এক রায়ের উল্লেখ করে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এটি আমলে নিয়েছে। ইউগেন্ট দুই সপ্তাহ আগে তিনটি ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ইসরাইলি ১৮টি একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অংশীদারত্ব ছিল।
আমেরিকা বছরের পর বছর ধরে গোটা বিশ্বে দখলদার ইসরাইলের পক্ষে জনমত তৈরিতে কাজ করেছে। একইসঙ্গে তারা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি ক্ষোভ ছড়াতে কাজ করেছে। ইরানের বিরুদ্ধেও ব্যাপক প্রচার চালিয়েছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংস্থা হামাস নামক ফিলিস্তিনি ও আধিপত্য বিরোধী আন্দোলন গত কয়েক দশকে মধ্যপ্রাচ্য অঞ্চলসহ গোটা বিশ্বে প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। খিলাফত আলা মিনহাজুল নবুওয়া থেকে অনুপ্রেরণা নিয়ে সংগঠনটি ব্যাপক শক্তি অর্জন করেছে এবং বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং ইয়েমেনের মতো দেশে সাম্রাজ্যবাদী ব্যবস্থার মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্ট সফল হয়েছে। প্রতিরোধ সংগ্রামের সফলতা গোটা বিশ্বের নিপীড়িত মানুষের মনে আশার সঞ্চার করেছে। জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রত্যেক মানুষের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। পবিত্র ইসলাম ধর্মও মানুষকে জুলুম ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাসের সংগ্রামীরা। । আজ তারা দখলবাজি, হত্যা-নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল উপমা।
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে সচেতনতা এবং ঐক্য সৃষ্টিতে হামাসের প্রতিরোধ সংগ্রামের সাফল্য ব্যাপক ভূমিকা রেখেছে। হামাসের সাহসিকতা আধিপত্যকামীদের বুকে কাঁপন সৃষ্টি করেছে এবং তাদের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। এর ফলে নয়া বিশ্ব ব্যবস্থাও তরান্বিত হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৫ দিন আগে বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬