দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের প্রয়োজন মেটালেও সবার আগে নিজেদের খাবার, পুষ্টি ও চিকিৎসার খরচ কমাচ্ছেন নারীরা। সন্তান ও স্বামীর খাবারের জোগান ঠিক রাখতে অনেক নারী নিজের খাবারের পরিমাণ কমিয়ে দেন। অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যাওয়া কিংবা নিয়মিত ওষুধ কেনার বিষয়টি পিছিয়ে দেন তারা। সংসারের বাড়তি খরচ মনে করে অনেকে রোগের কথাও গোপন রাখেন। ফলে দ্রব্যমূল্যের চাপ শুধু নারীর খাদ্যাভ্যাসেই নয়, দীর্ঘ মেয়াদে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও ঝুঁকি তৈরি করছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঘর ও কর্মক্ষেত্রে নারীরা বহুমাত্রিক দায়িত্ব পালন করলেও তাদের স্বাস্থ্যগত বিষয়টিকে কেউ গুরুত্ব দিয়ে বিবেচনা করে না। পরিবারের মঙ্গল ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নারীরা প্রায়ই নিজেদের অসুস্থতা উপেক্ষা করেন। স্বাস্থ্যসেবার অগ্রাধিকার তালিকায় তাদের অবস্থান থাকে সবার শেষে। ফলে চিকিৎসা শুরু করতে দেরি হয় এবং রোগ জটিল আকার ধারণ করে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়াও নারীর চিকিৎসার ক্ষেত্রে বড় বাধা। এ পরিস্থিতি পরিবর্তনে নারীশিক্ষা, সচেতনতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ বাড়ানো জরুরি।
বেসরকারি উন্নয়ন সংস্থা নারীপক্ষের এক গবেষণায় নারীদের বিভিন্ন রোগের ঝুঁকির চিত্র উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, গত ২০ বছরে হৃদরোগে মৃত্যুর হার বাংলাদেশি পুরুষের ক্ষেত্রে ৩২ গুণ এবং নারীদের ক্ষেত্রে ৪৭ গুণ বেড়েছে। কিডনি রোগে আক্রান্তের হার নারীদের ক্ষেত্রে ১৪ শতাংশ, পুরুষের ক্ষেত্রে ১২ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবও নারীর স্বাস্থ্যে পড়ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে নারীদের প্রজননস্বাস্থ্য (জরায়ুর ক্যানসার, বন্ধ্যাত্ব) নানা ঝুঁকির মুখে পড়ছে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ও বিভিন্ন জনমিতি গবেষণার তথ্য অনুযায়ী, দেশের বিবাহিত নারীদের মাত্র ১২ শতাংশ নিজেদের স্বাস্থ্যসেবা বা চিকিৎসা গ্রহণের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার সিদ্ধান্ত যৌথভাবে কিংবা পরিবারের পুরুষ সদস্যদের মাধ্যমে নির্ধারিত হয়।
বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা বলেন, মায়েরা সন্তান ও পরিবারের অন্য সদস্যদের কথা ভেবে নিজের খাবারের পরিমাণ কমিয়ে দেন। দ্রব্যমূল্য বাড়ায় ওষুধ ও পথ্য কেনার ক্ষেত্রেও অনেক হিসাব করতে হয়। সংসারের অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে নিজেদের ওষুধ নিয়মিত কেনাও সম্ভব হয় না। তার মতে, দ্রব্যমূল্যের চাপ পরিবার ও সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারীদের ওপর। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে।
দখলদারদের বিরুদ্ধে এভাবেই বিধ্বস্ত ভবনের বিভিন্ন অবস্থানে থেকে সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়েছেন বীর যোদ্ধারা
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।