শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৪১ বিরুদ্ধে অভিযোগ গঠন বিচার করে শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চেয়ারম্যান বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই আবেদন করা হয়।
শাপলা চত্বর গণহত্যার ঘটনায় হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনে প্রসিকিউশন।
প্রথম অভিযোগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতের সমাবেশে আবু বকরসহ ৩২ জনকে হত্যা, চারজন নিখোঁজ ও ভুক্তভোগী রাশেদুল ইসলামসহ অনেককে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর জখম করা অভিযোগ আনে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে বিরোধী দল দমন ও ‘ইসলামী’ সংগঠন সমূহকে দুর্বল ও নির্মূল করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে শাহবাগে একটি গণ জমায়েত সৃষ্টি করেন। পরে এটি গণজাগরণ মঞ্চ নামে একটি সংগঠন গঠন করে।
চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন সরকার ২০১৩ সালের ৫ মে গভীর রাতে পরিকল্পিতভাবে হেফাজতের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর গণহত্যা চালায়। ওইদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি হেফাজতের সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীদের যে কোনো উপায়ে রাতের মধ্যেই শাপলা চত্বর থেকে বিতাড়িত করার জন্য আইনশৃংখলা বাহিনীরকে নির্দেশ দেন।
উপরের নির্দেশ পেয়ে পুলিশের তৎকালীন আইজিপি হাসান মাহামুদ খন্দকারের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুলিশ কন্ট্রোল রুমে যৌথ সভা করেন। শাপলা চত্বর ও এর আশপাশের এলাকায় সশস্ত্র অভিযানের সিদ্ধান্ত নেন। অভিযান পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিজ নিজ বাহিনীর নামে অভিযানের নামকরণ করে। পুলিশের অভিযানের নামকরণ করা হয় ‘অপারেশন সিকিউরড শাপলা’, র্যাব অভিযানের নাম দেয় ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ এবং বিজিবি কর্তৃক ‘অপারেশন ক্যাপচার শাপলা’ নাম দেয়া হয়। তবে অভিযানটি ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামে পরিচিতি পায়। অভিযানের নাম করণের ধরন থেকে এটা স্পষ্ট যে, এটা কোনো সাধারণ অভিযান ছিল না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।