রবিবার

হিজরী
১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৪ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২২ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৭ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরানশিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশথাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধারপুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদনসোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপমাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থীস্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকাসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী ও কটাক্ষ করে লেখা সমস্ত বই ও পত্র-পত্রিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, সমর্থক সকলেই কাট্টা মুরতাদের অন্তর্ভুক্ত।মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি ও আখেরী রসূল মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন, এছাড়া বাকি সব কিছু। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সমুন্নত শান-মান মুবারক নিয়ে সংশয় ও সন্দেহ করা, উনাদের সমালোচনা করা সুস্পষ্ট হারাম, কুফরী ও কবীরাহ গুণাহ এবং কঠিন লা’নতগ্রস্ত হওয়ার কারণ। মূলত, উনারাই হচ্ছেন ঈমান এবং জান্নাতের মালিক।

হাওর এলাকায় বিকল্প কৃষি ব্যবস্থা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, রাত ১২:০৫
নিজস্ব সংবাদদাতা:
হাওরের অর্থনীতি মূলত ‘এক ফসলি’ বোরো ধানের ওপর নির্ভরশীল। কিন্তু আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং পাহাড়ি ঢল প্রায় প্রতি বছরই কৃষকের সেই স্বপ্নকে ম্লান করে দেয়।
এই প্রেক্ষাপটে, কেবল একটি ফসলের ওপর নির্ভর না করে হাওরের বিশাল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিকল্প কৃষির পথ খোঁজা এখন সময়ের দাবি। ভাসমান সবজি চাষ, আধুনিক মৎস্য খামার বা পর্যটনের মতো লাভজনক খাতে রূপান্তর করা সম্ভব। প্রথাগত কৃষির সীমাবদ্ধতা ভেঙে বহুমুখী আয়ের উৎস তৈরি করাই হলো বর্তমান সময়ে হাওর অঞ্চলের কৃষির প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নি¤েœ হাওরাঞ্চলের বিকল্প কৃষি ব্যবস্থা আলোচনা করা হলো-
ভাসমান বেডে সবজি চাষ :
হাওরে বছরের প্রায় সাত থেকে আট মাস পানি থাকে, ফলে সমতল ভূমির অভাব এখানে প্রকট। এই সমস্যা সমাধানে ‘বেড’ বা ‘ধাপ’ পদ্ধতি হতে পারে সবচেয়ে কার্যকর বিকল্প। কচুরিপানা, দুলালী লতা ও বাঁশের কাঠামো দিয়ে তৈরি ভাসমান বেডে অনায়াসেই ঢ্যাঁড়শ, করলা, টমেটো, লালশাক এবং শসা চাষ করা সম্ভব। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো, বন্যার পানি বাড়লে ফসলের বেডটিও ভেসে ওঠে, ফলে ফসল ডুবে যাওয়ার কোনো ভয় থাকে না। এটি কেবল কৃষকের পারিবারিক পুষ্টির চাহিদাই মেটায় না, বরং বাণিজ্যিকভাবেও অত্যন্ত লাভজনক।
সমন্বিত মৎস্য ও মুক্তা চাষের বিপ্লব:
হাওর মানেই মাছের আধার। তবে প্রথাগত মাছ ধরার বাইরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ এখন নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
খাঁচায় মাছ চাষ : নদীর প্রবাহমান পানিতে বা হাওরের স্থির পানিতে জালের খাঁচা তৈরি করে পাঙ্গাস, তেলাপিয়া বা পাতি মাগুর চাষ করা যায়। এতে কম খরচে অধিক উৎপাদন সম্ভব।
মুক্তা চাষ : হাওরের মিষ্টি পানিতে প্রচুর প্রাকৃতিকভাবে ঝিনুক জন্মে। এই ঝিনুকগুলোকে কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে নকশা করা মুক্তার চাহিদা বাড়ছে, যা হাওরবাসীর জন্য একটি উচ্চমূল্যের বিকল্প আয়ের পথ হতে পারে।
হাঁস পালন ও পোল্ট্রি শিল্প:
হাওরের বিশাল উন্মুক্ত পানিভূমি হাঁস পালনের জন্য প্রাকৃতিক স্বর্গ। এখানে হাঁসগুলো প্রাকৃতিকভাবে শামুক, ঝিনুক ও পোকামাকড় খেয়ে বড় হয়, ফলে খাদ্যের খরচ অর্ধেকের নিচে নেমে আসে। খাকি ক্যাম্পবেল বা জিংডিং জাতের হাঁস পালন করে দৈনিক ডিমের উৎপাদন বাড়ানো সম্ভব। এ ছাড়া হাওরের কান্দা বা উঁচু জায়গায় ছোট ছোট পোলট্রি ফার্ম স্থাপন করে মুরগির মাংস ও ডিমের স্থানীয় চাহিদা মেটানো যেতে পারে।
আধুনিক শুঁটকি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র :
বর্ষা মৌসুমে হাওরে প্রচুর পরিমাণে ছোট ও মাঝারি দেশি মাছ পাওয়া যায়। সংরক্ষণের অভাবে অনেক সময় জেলেরা ন্যায্যমূল্য পান না। স্বাস্থ্যসম্মত ড্রায়ার পদ্ধতিতে (যেমন- সোলার ড্রায়ার) শুঁটকি তৈরি করলে এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বাড়ে এবং বাজারে চড়া মূল্যে বিক্রি করা যায়। এ ছাড়া মাছের ফিলেট বা ফ্রোজেন ফিশ প্রসেসিং ইউনিট স্থাপন করা গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অপচয় কমবে।
রবি শস্য ও স্বল্পমেয়াদি ফসলের প্রসার :
বোরো ধানের পাশাপাশি বা এর আগে-পরে স্বল্পমেয়াদি ফসলের চাষ বাড়ানো প্রয়োজন। সরিষা, সূর্যমুখী, বাদাম এবং বিভিন্ন ডাল জাতীয় শস্য বন্যার পানি আসার আগেই সংগ্রহ করা সম্ভব। এ ছাড়া আধুনিক উচ্চফলনশীল ও আগাম জাতের ধান চাষ করলে বন্যার ঝুঁকি অনেককাংশেই কমিয়ে আনা যায়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবা এ প্রকল্প বাস্তবায়িত হলে অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন কার্যক্রমও স… ১ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্য… ১ ঘণ্টা আগে শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ ১ ঘণ্টা আগে থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধার শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টে… ১ ঘণ্টা আগে সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার ১০ ঘণ্টা আগে গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি… ১০ ঘণ্টা আগে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি ১১ ঘণ্টা আগে লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ ১১ ঘণ্টা আগে সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা ১১ ঘণ্টা আগে আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল ১১ ঘণ্টা আগে ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি ১১ ঘণ্টা আগে ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী ১১ ঘণ্টা আগে