নিম্নমানের ভারতীয় বীজে পথে বসেছেন শতাধিক পেঁয়াজ চাষি
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
প্রান্তিক চাষিরা মাঠ থেকে তাদের উৎপাদিত পেঁয়াজ ঘরে আনলেও অন্যতম এই কৃষিপণ্যে এবার হয়েছে স্বপ্নভঙ্গ। বাজারে এনে বিক্রি করতে না পারায় হাজার হাজার মন পেঁয়াজ ঢেলে ফেলছে পানিতে। নি¤œমানের ভারতীয় বীজের এই পেঁয়াজে ধরছে পঁচন, সংরক্ষণ যোগ্য না হওয়ায় বাড়িতে পঁচা-গলা আর দুর্গন্ধে টেকা দায়। হাহাকার চলছে শত শত প্রান্তিক কৃষক পরিবারে। এই দৃশ্য দেশের পঞ্চম ও খুলনা বিভাগের সবচেয়ে বেশী পেঁয়াজ উৎপাদিত এলাকা ঝিনাইদহে। বীজ কিনে কৃষকেরা প্রতারিত হয়েছে জানালেও কৃষি অফিসের পক্ষ থেকে এসব চক্রের বিরুদ্ধে নেই কোনো পদক্ষেপ।
দেখতে অনেকটা আপেলের মতো বড় বড় সাইজের উজ্জ্বল লালচে রঙের হাজার হাজার মন পেঁয়াজ কৃষকের বাড়ির আশপাশের ডোবা-নালায় পড়ে থাকতে দেখা গেছে। পঁচা-দুর্গন্ধ ভাসছে আকাশে-বাতাসে। গৃহবধূরা প্রতিদিনই বস্তা আর ঝুড়ি ভরে ঘরের মাচা থেকে এনে ঢালছে পানিতে। চাষিদের স্বপ্নের ফসলের এ এক হৃদয় বিদারক দৃশ্য।
কৃষকদের অভিযোগ মেহেরপুর, ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে ঝিনাইদহের শৈলকুপার অসৎ ব্যবসায়ী ও বীজ প্রতারক চক্র নি¤œ মানের ভেজাল বীজ এনে প্রান্তিক চাষিদের কাছে বিক্রি করছে । চলতি মৌসুমে সেসব বীজে সুখসাগর, লালতীর বা দেশীয় ভালো মানের পেঁয়াজ না হয়ে ভারতীয় নি¤œ মানের নাসিক জাতের পেঁয়াজ হয়েছে। যা সংরক্ষণ যোগ্য নয় এবং দ্রুত পঁচনশীল। এসব পেঁয়াজ বিঘা প্রতি দেড়শ মনেরও বেশী ফলন হলেও নেই কোনো দাম। প্রতি মন ১’শ থেকে ২শ টাকাও বিক্রি হচ্ছে না। ফলে কৃষকেরা উৎপাদিত সমস্ত পেঁয়াজ ডোবা-নালা, খালে-বিলে ফেলে দিচ্ছে।
ব্যবসায়ী ও পাইকাররা বলছেন, সুখসাগর বা লালতীর কিং বা দেশীয় জাত ছাড়া এই নাসিক জাতের পেঁয়াজ ক্রয়যোগ্য নয়, ফলে কেউ কিনছে না, সংরক্ষণ অযোগ্য এসব পেঁয়াজ। পেঁয়াজ চাষি আরিফ মৃধা জানান, তার লক্ষ ছিল এবার পেঁয়াজ বিক্রি করে বাড়ি-ঘরের সংস্কার কাজ করবেন তবে সে আশা পূরণ হলো না। তিনি জানান, তার ৩/৪ বিঘা জমির সবই হয়েছে এই নিন্মমানের, প্রতারিত হয়েছে বীজ ব্যবসায়ীদের কাছ থেকে বীজ কিনে।
তবে বীজ ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, ভেতরে কি বীজ আছে তা তারা নিজেরাও জানতেন না। কিন্তু কৃষকেরা এসব ব্যবসায়ীর এমন কথার সাথে একমত নন, অধিক লাভে নি¤œমানের বীজ পরিকল্পিত ভাবে বিক্রি করা হয় বলে চাষিদের অভিযোগ।
এদিকে বীজ প্রতারক চক্রের ফাঁদে পড়ে দেশীয় উন্নত জাতের বদলে কেজি প্রতি ৮ থেকে ১০ হাজার টাকায় নাসিক জাতের বীজ কিনে প্রান্তিক চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে, এমন কথা কৃষি বিভাগের কর্মকর্তারা স্বীকার করলেও তাদের বিরুদ্ধে নেয়নি কোনো পদক্ষেপ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)