হরমুজ প্রণালীতে আটকা ২০ হাজার নাবিক -জাতিসংঘ
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান ও পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অন্তত ২০ হাজার নাবিক আটকা পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, এই অচলাবস্থার কারণে ওই অঞ্চলে নৌ-বাণিজ্যিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
নাবিকদের পাশাপাশি বিভিন্ন প্রমোদতরীর আরও প্রায় ১৫ হাজার যাত্রীও বর্তমানে চরম দুর্ভোগ ও নিরাপত্তা সংকটে পড়েছে। হরমুজ প্রণালী বিশ্ববাণিজ্যের একটি অন্যতম প্রধান ধমনী, যা পারস্য উপসাগরীয় বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই সমুদ্রপথটি কার্যত বন্ধ করে রেখেছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য এক বিশাল হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান কেবল চীনা জাহাজগুলোকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আল-জাজিরাকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের তরফে জানানো হয়েছে, যদি হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের অর্ধেক সরবরাহও বন্ধ থাকে, তবে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে উঠে যেতে পারে।
ইতিমধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম হামলার প্রথম দিনেই ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপের বাজারে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের শক্তিশালী ‘মশা নৌবহর’
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)