তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ নাকচ করলো ইরান
আল ইহসান ডেস্ক:
তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার তুরস্কের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা ন্যাটো প্রতিরক্ষা বাহিনী তুরস্কে আকাশসীমায় প্রবেশের সময় ভূপাতিত করেছে।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্কের সার্বভৌমত্বকে সম্মান করে এবং সেদেশের ভূখ-ের দিকে কোনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।”
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরাক ও সিরিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার পর ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমার কাছে পৌঁছে যায় এবং সেখানে সেটিকে প্রতিরোধ করা হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্ক তার ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ করে ‘প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করছে’ এবং ‘পুনরায় অনুরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য স্পষ্টভাবে সতর্কতা জারি করছে’। সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।