হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা আঘাত হানছে। এ সময়ে ইরান দাবি করেছে বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিশ্ব তেল ও গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করলে সেটিকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
আইআরজিসি ঘনিষ্ঠ একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, বাহিনীটির নতুন প্রধান আহমাদ ভাহিদি প্রতিটি উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকেন এবং বাহিনীর সর্বোচ্চ লক্ষ্য সবসময়ই ইরানের বিপ্লবী ব্যবস্থার টিকে থাকা ও তার লক্ষ্যসমূহ রক্ষা করা। এ খবর দিয়েছে অনলাইন ডন।
ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ও গার্ডস সদস্য রেজা তালাইয়নিখ টেলিভিশন সাক্ষাৎকারে বাহিনীর ‘স্থিতিস্থাপকতা’ তৈরির প্রচেষ্টার কথা বলেন। তিনি জানান, কমান্ড কাঠামোর প্রতিটি পদে তিন ধাপ নিচ পর্যন্ত উত্তরসূরির নাম আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত বদলি করা যায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেয়া বক্তব্যে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র সহযোগী মোহাম্মদ মোখবর বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার কোনো ইচ্ছা ইরানের নেই এবং ‘আমরা যতদিন চাই ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারি’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপরাধের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)