ইলমে তাছাউফ:
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৬)
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইলমে তাছাউফ
এখানে মুরীদ বা সালিকের জন্য প্রয়োজনীয় কিছু আদব বর্ণনা করা হলো। বাকী আরো অনেক কিছু রয়েছে যা শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক উনার মাঝে এসে শিখে নিতে হবে।
২১। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সাথে সময় ও সুযোগ বুঝে বিনয়ের সাথে কথা বলবে। উনার জবাব খুব মনোযোগ ও ভক্তিভরে শুনবে।
২২। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্র আওলাদ-ফরযন্দ ও আহলে বাইত শরীফ উনাদেরকে উনারই জাত মুবারক হিসেবে উনার তুল্য সম্মান করবে। উনার আত্মীয়-স্বজন উনাদেরকেও পরম শ্রদ্ধা করবে। অন্যদিকে উনার সাথে ঘনিষ্ঠতার দোহাই দিয়ে উনার নিকট মর্যাদা তলব করবেনা।
২৩। অবশ্য মুরীদ যদি প্রাণপণ চেষ্টা করেও শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদবসমূহ রক্ষা করতে না পারে, তবে অবশ্য অবশ্যই উনার নিকট অক্ষমতা প্রকাশ করে মাফ নিতে হবে।
২৪। প্রত্যেক পবিত্র তরীক্বা উনার মুরীদ বা সালিকগণের জন্য স্বীয় পবিত্র তরীক্বা উনার পূর্ববর্তী বুযুর্গগণ উনাদের শাজরানামা পাঠ করা, সে বিষয়ে পূর্ণ ওয়াকিফহাল থাকা একান্ত আবশ্যক।
২৫। প্রত্যেক সালিক বা মুরীদের আপন শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি নিবদ্ধ থাকা উচিত।
পবিত্র সবক করতঃ সালিকের কি হাছিল হলো অথবা না হলো সেদিকে দৃষ্টিপাত না করা উচিত। কেননা ইহা গইরুল্লাহ এবং সবকের হাল উপলব্ধি বা সবকের বিষয়ে অধিক জ্ঞান হাছিলের জন্য অন্য কারো দ্বারস্থ না হওয়া উচিত।
এখানে একটি বিষয় বুঝে নিতে হবে, যে মুরীদ বা সালিক নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ওসীলায় ফানা-বাক্বা মর্তবা পর্যন্ত উপনীত, যার ইলহাম এমন প্রশস্ত ও উন্মুক্ত যে, উনার মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনিও এটা অনুমোদন করেন ও উনার পূর্ণতার সাক্ষ্যদান করেন, শুধুমাত্র তিনিই নিজ ইলহাম অনুযায়ী আমল করতে পারবেন, যদিও তা উনার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্র ইলহাম মুবারক উনার বিপরীত হয়।
মনে রাখতে হবে, পবিত্র তরীক্বত উনার জন্য পবিত্র আদব একান্তই আবশ্যক। পবিত্র আদব ব্যতীত ছোহবত মুবারক ইখতিয়ার করে কোনো ফল পাওয়া যাবে না। এমনকি পবিত্র তরীক্বত উনার শিক্ষাই পূর্ণ হবে না।
বর্ণিত আছে- হাদীয়ে বাংলা ও আসাম হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার শায়েখ মুজাদ্দিদুয যামান হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী আলাইহিস সালাম উনার দরবার শরীফ উনার মাঝে ৮ দিনে পবিত্র তরীক্বত উনার সায়ির-সুলূক শেষ করেন। কিন্তু এরপরও ১০ দিন সেখানে অবস্থান করে তিনি পবিত্র আদব শিক্ষা করেন। সুবহানাল্লাহ!
(মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত কিতাব থেকে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৯)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৮)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৭)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৬)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (৫)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৫)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (৪)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৪)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৫)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (৩)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৩)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (২)
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












