ইলমে তাছাওউফ
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭২)
, ১৫ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) ইলমে তাছাউফ
৩২। কামিল শায়েখ উনার সন্তুষ্টি-অসন্তুষ্টি উভয়ের মধ্যে নিজের খায়ের বরকত জানবে।
মাহবুবে ইলাহী, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, “সবকিছু বিসর্জন দিয়ে মুর্শিদ কিবলা উনার দরবার শরীফে এলাম কিন্তু ‘অমুকের নিকট একটি বিশুদ্ধ কপি দেখেছি’ এই উক্তি আমাকে আজ এই অবস্থায় পৌঁছে দিলো। আমার সবকিছুই ধুলিসাৎ হয়ে গেলো। আমি অবশ্য বলতে পারতাম, “হুযূর! এখানে আমার এমন কি জঘন্য অপরাধ হয়েছে যে, তা ক্ষমার অযোগ্য?” আমি তো শুধু এতটুকুই প্রকাশ করেছি যে, “অমুকের নিকট একটি বিশুদ্ধ কপি আছে, তা দেখেছি মাত্র।” কিন্তু আমি তা বলতে পারলাম না।
কারণ “আমি নিজের আভ্যন্তরীণ রোগের চিকিৎসা করতে এসেছি। হযরত মুর্শিদ কিবলা উনার দুর্বলতার চিকিৎসা করার জন্য অজুধনে আসিনি। আমি তো পূর্বেই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি একজন বিচক্ষণ চিকিৎসক। অতএব, উনার খুঁত বের করার অধিকার কোথায়?”
হযরত মুর্শিদ কিবলা উনার অসন্তুষ্টির কোন পরিবর্তন না দেখে নিরাশ হয়ে দরবার শরীফ হতে উঠে পড়লাম। দুঃখ ও চিন্তায় আমার মন এত ভারাক্রান্ত হয়ে পড়লো যে, আমার চক্ষু হতে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিলো। চিকিৎসক আমার চিকিৎসা করতে অস্বীকৃতি প্রকাশ করেছেন। আমার রোগের উপশম হবে কিভাবে? আর এই রোগাক্রান্ত জীবন রেখে কি লাভ হবে?
কাজেই আত্মহত্যা করার উদ্দেশ্যে একটি কূপের নিকট গিয়ে পৌঁছলাম; কিন্তু আবার ভাবলাম, লোকে মনে করবে আমাকে কেউ ধাক্কা মেরে কূপের ভিতর ফেলে দিয়েছে। আর এই অপরাধে বহু লোককে গ্রেফতার করা হবে। এতদ্ব্যতীত দুঃখ ও চিন্তার ফলে জ্ঞান-বুদ্ধি লোপ পাবার উপক্রম হতে থাকলেও মনের ভিতর এই চিন্তাও জেগেছিলো যে, আত্মহত্যা করা কবীরা গুনাহ। অতঃপর আত্মহত্যার সংকল্প পরিত্যাগ করলাম। অবশেষে সেখান থেকে ফিরে এসে অজুধনের মাঠে ও জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলাম। এভাবে মাসখানেক সময় অতিবাহিত হলো।
শায়েখ শিহাবুদ্দীন নামে হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি উনার একজন আওলাদ ছিলেন। উনার সাথে আমার বেশ ভাব ছিলো। তিনি আমাকে এই দূরবস্থায় দেখে সদয় হয়ে শায়েখ উনাকে আমার দূরবস্থার কথা অবহিত করলেন। শায়েখ বা মুর্শিদ কিবলা বললেন, “হ্যাঁ, আমার উদ্দেশ্য সফল হয়েছে। উনাকে আসতে বলো।” অনুমতি পেয়ে আমি উর্ধ্বশ্বাসে দৌঁড়ে গিয়ে কামিল শায়েখ উনার কদম মুবারকের উপর লুটিয়ে পড়লাম। মুর্শিদ কিবলা দয়া পরবশ হয়ে আমার অপরাধ ক্ষমা করলেন এবং পরের দিন আমাকে দরবার শরীফে উপস্থিত থাকতে বললেন।
আমি যথাসময়ে দরবার শরীফে উপস্থিত হলে তিনি বললেন, “রহস্যের পর্দা উন্মোচন হয়েছে, বাবা নিজাম! তোমার অবস্থার পূর্ণতা সাধনের নিমিত্তেই তোমার সাথে কঠোর ব্যবহার করতে হয়েছে। মুরীদের সমস্ত বিশৃঙ্খলাকে সুবিন্যস্ত করা এবং সমস্ত অপরিস্কার-অপরিচ্ছন্নতাকে ঘষে-মেজে পরিস্কার করে দেয়াই কামিল শায়েখ উনার কাজ।” এই বলেই তিনি উনাকে খাছ পোশাক পরিয়ে অতি উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দিলেন।” সুবহানাল্লাহ! (তাযকিরাতুল আউলিয়া)
উল্লেখ্য যে, শায়েখ বা মুর্শিদ কিবলা হচ্ছেন আত্মার অভিজ্ঞ চিকিৎসক যেমন ডাক্তার কোন কোন রোগে কাউকে অত্যন্ত তিক্ত ঔষধ সেবন করান তদ্রুপ মুর্শিদ কিবলা তিনিও মুরীদকে তিক্ত ঔষধ সেবন করান অর্থাৎ মুর্শিদ কিবলা উনার অসন্তুষ্টির মাঝেও আভ্যন্তরীণ রোগের চিকিৎসা নিহিত।
সুতরাং স্বীয় মুর্শিদ কিবলা উনার সন্তুষ্টি ও অসন্তুষ্টি উভয় অবস্থাকে খায়ের বরকত মনে করা আবশ্যক। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে এই গুঢ় তত্ত্ব উপলব্ধি করার তাওফিক দান করুন। আমীন। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭১)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭০)
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৯)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৬)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৮)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৭)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৬)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (৫)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৫)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (৪)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৪)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৫)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












