অভিযানেও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রশাসনের একাধিক অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা। অভিযোগ রয়েছে, দিন-রাত বড় ড্রেজার বসিয়ে গভীর করে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন ইটভাটাসহ আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, কৃষিজমি ও গাছপালা।
এলাকাবাসীর অভিযোগ, ইসলামপুর গ্রামের শাওন প্রামাণিক নামে এক ব্যক্তি এসব মাটি কাটার সঙ্গে জড়িত। তার পাশাপাশি সেলিম নামের আরেক ব্যক্তি পাশের এলাকায় ড্রেজার বসিয়ে মাটি কাটছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
তাঁদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করা হলেও কয়েকদিন পর আবারও একইভাবে কার্যক্রম শুরু হয়। ফলে দীর্ঘদিন ধরে চলা এ অবৈধ মাটি কাটার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে মাটি কাটার কারণে একটি বসতবাড়ি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। বাড়িটির একেবারে পাশ থেকে গভীর করে মাটি তুলে নেয়ায় মাটির ভারসাম্য নষ্ট হয়েছে। যেকোনো সময় ধস নেমে বাড়িটি এবং আশপাশের আরও কয়েকটি বসতভিটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শুধু বসতভিটা নয়, মাটি কাটার কারণে আশপাশের কৃষিজমিও ঝুঁকির মধ্যে পড়েছে। কৃষকদের অভিযোগ, গভীর গর্তের কারণে পাশের জমিতে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এতে আবাদি জমি কমে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে জমি ধসে পড়ার আশঙ্কাও রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রশাসন অভিযান চালালে কয়েকদিন ড্রেজার বন্ধ থাকে। পরে আবার রাতের আঁধারেও মাটি কাটার কাজ শুরু হয়। বছরের পর বছর ধরে এভাবে চললেও স্থায়ীভাবে মাটি কাটা বন্ধ না হওয়ায় এখন বাড়িঘর নিয়ে আতঙ্কে রয়েছেন তারা।
তাদের প্রশ্ন, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালানোর পরও একই এলাকায় কীভাবে আবার ড্রেজার বসিয়ে মাটি কাটার সুযোগ তৈরি হচ্ছে। অভিযানের পর নিয়মিত নজরদারি না থাকায় মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা আবারও সক্রিয় হয়ে ওঠেন বলেও অভিযোগ স্থানীয়দের।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাওন প্রামাণিকের মুঠোফোনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তার বক্তব্য জানতে খুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফুয়াদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। নতুন করে যদি অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)