ইলমে তাছাউফ:
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৫)
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইলমে তাছাউফ
এখানে মুরীদ বা সালিকের জন্য প্রয়োজনীয় কিছু আদব বর্ণনা করা হলো। বাকী আরো অনেক কিছু রয়েছে যা শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক উনার মাঝে এসে শিখে নিতে হবে।
১১। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট কখনোই কারামত দেখতে চাইবে না।
১২। মুরীদের মনে কোনো সন্দেহের উদ্রেক হলে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট আরয করবে। তিনি বুঝিয়ে দিলে যদি মন না বুঝে, তবে নিজেরই ত্রুটি মনে করবে। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি কোনো সন্দেহ পোষণ করবে না।
১৩। কোনো ঘটনা বা স্বপ্ন প্রকাশ পেলে, তা শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট আরয করবে। তিনি যা ব্যাখ্যা করেন, তাই মেনে নিবে। নিজের কাশফ বা ইলহামের উপর কোনোরূপ ভরসা করবে না।
১৪। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ছোহবত মুবারক থেকে বিনা কারণে ও বিনা অনুমতিতে প্রস্থান করবে না। উনার সামনে উচুস্বরে কথা বলবে না।
১৫। মুরীদ বা সালিক যা কিছুই হাছিল করুক না কেন, তা স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ওসীলায় হাছিল হয়েছে বলে ধারণা রাখবে।
১৬। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট অপরের সালাম নিয়ে আসা আদবের খিলাফ। উনার নিকট এসে কিছুদিন থাকার ইচ্ছা হলে পূর্বেই চিঠি-পত্রাদি বা অন্য কোনো মারফত অনুমতি নিয়ে আসা দরকার। চিঠি-পত্রাদি সরাসরি মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট না লিখে দরবার শরীফ উনার অন্য কারো নিকট লেখাই অধিক শিষ্টতা বা আদব।
১৭। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সাথে কখনোই তর্ক-বিতর্ক করবেনা। উনার উপর নিজ ইচ্ছা চাপানোর চেষ্টা করবেনা বরং উনার ইচ্ছানুসারে কাজ করবে। উনার নিকট এমনভাবে থাকবে, যেমন গোসলদানকারীর হাতে মৃত ব্যক্তি।
১৮। নিজের সব গুরুত্বপূর্ণ কাজ যথাসম্ভব উনার পরামর্শ অনুযায়ী করবে।
১৯। মুরীদ বা সালিক নিজকে সকলের চেয়ে নিকৃষ্ট ও হীন মনে করবে।
২০। শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম কাশফ দ্বারা মুরীদের অবস্থা জ্ঞাত হচ্ছেন, এটা না ভেবে উনার নিকট নিজ হাল বা অবস্থা জানাবে।
(মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত কিতাব থেকে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ তরীক্বার শাজরা শরীফ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ
০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭২)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭১)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭০)
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৯)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৬)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৮)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৭)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৬)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (৫)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












