ইতিহাস
হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার খিলাফতকালের একটি ঘটনা
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
খিলাফত উনার মসনদে তখন আমীরুল মু’মিনীন হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি। উনি ছিলেন অত্যন্ত পরহেযগার, অনাড়ম্বর এবং দুনিয়াবিমূখ। এ বিষয়টি তৎকালীন মুসলিম জাহানের সবাই প্রায় অবগত ছিলো।
উনার শাসনামলে হিলাল ইবনে আবি বুরদাহ নামক এক ব্যক্তি মনে মনে ফন্দি আঁটল, খলীফা যেহেতু ইবাদতগুজার অনেক পছন্দ করেন। খলীফা যে মসজিদে নামায আদায় করেন সেখানে গিয়ে আমিও যদি প্রচুর ইবাদত বন্দেগী করে উনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই, তাহলে আর আমাকে পায় কে। আমার ইবাদতে খুশি হয়ে তিনি নিশ্চয়ই আমাকে বড় কোনো পদে নিয়োগ দেবেন।
যেই কথা সেই কাজ। সে গিয়ে খুবই একাগ্রচিত্রে বিরামহীনভাবে নামায, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, যিকির ইত্যাদিতে মশগুল হয়ে গেল। কারো সঙ্গে তেমন কোনো কথা বলতো না। অল্পদিনেই তার সুনাম, সুখ্যাতি ছড়িয়ে পড়লে বিষয়টি হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার কানেও গেলো। তিনি বিষয়টি শুনে অনেক খুশি হয়ে উনার এক সহকর্মীকে বললেন, লোকটা তো অনেক একাগ্রচিত্তে ইবাদত করছে। আমার মনে হয়, এই ইবাদতের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য নেই। খালিছ মহান আল্লাহ পাক উনার জন্যই ইবাদত করছে।
উনার সহকারীর নাম আলা ইবনে মুগীরা। তিনি বললেন, আমীরুল মু’মিনীন! এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না। তার মনে কী আছে তা আজই বের করার ব্যবস্থা করছি।
ওইদিন মাগরিবের পর নামায শেষে যে যার যার বাড়ি চলে গেলেন। হেলাল নফল নামায পড়ছিলো। আলা ইবনে মুগীরা আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলেন। পাশে গিয়ে নিচু স্বরে বললেন, দুই রাকাত পড়ে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দাও। জরুরি কথা আছে। সে তাড়াতাড়ি নামায শেষ করলো। আলা ইবনে মুগীরা তিনি প্রায় ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বললেন, তোমার তো জানা আছে আমি আমীরুল মু’মিনীন উনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। আমি কোনো অনুরোধ করলে তিনি সাধারণত প্রত্যাখ্যান করেন না। আমি যদি আমীরুল মু’মিনীন উনার নিকট সুপারিশ করে তোমাকে ইরাকের গভর্নর বানিয়ে দেই, তাহলে কেমন হয়?
হেলালের চোখ দু’টো মুহূর্তেই লোভে চকচক করে উঠল। মনে মনে বললো, যাক, আমার এতদিনের পরিশ্রম তাহলে বৃথা যাচ্ছে না। হেলাল বললো, আপনি যখন এতো করে বলছেন, আমি কীভাবে রাজী না হয়ে পারি বলুন। আপনি আমীরুল মু’মিনীন উনার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন। আমার কোনো আপত্তি নেই।
তখন আলা ইবনে মুগীরা বললেন, তোমাকে এই সুবিধা আমি করে দিবো কিন্তু এর বিনিময়ে গভর্নর হওয়ার পর তুমি আমাকে তোমার এক বছরের বেতন ১ লাখ ২০ হাজার দিনার দেবে। হেলাল এতে রাজী হয়ে গেলো। কিন্তু আলা ইবনে মুগীরা তিনি বললেন, তোমার মুখের কথায় চলবে না। তুমি এটি লিখিত দাও আমাকে। হেলাল তখন ক্ষমতার নেশায় বিভোর। তৎক্ষণাৎ এই কথাগুলো লিখে নিচে নিজের নাম দস্তখত করে দিলো।
আলা ইবনে মুগীরা মোটেও দেরি করলেন না। কাগজটি নিয়ে তৎক্ষণাৎ খলীফা উনার চোখের সামনে মেলে ধরলেন। এই যে আমীরুল মুমিনীন! আপনি যাকে খাঁটি ইবাদতগুজার মনে করেছিলেন তার আসল উদ্দেশ্য নিজ চোখেই দেখুন। এ জন্যই এত লম্বা লম্বা নামায, তিলাওয়াত, যিকির করা হচ্ছিলো। থলের বিড়াল এখন বেরিয়ে এসেছে।
হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি হেলালের এহেন উদ্দেশ্যে যারপরনাই বিস্মিত হলেন! ভাবলেন, মানুষের মন এতো ছোট? সামান্য পার্থিব ক্ষমতার লোভে চিরস্থায়ী ইবাদতগুলোকে নষ্ট করছে। তিনি অত্যন্ত ব্যথিত হলেন। ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে গেলেন।
সংকলনে: মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












