মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর
হিজরী পঞ্চম শতকের মহান মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম,

হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)

জামীল আল-মাদানী প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২৩
হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)

উচ্চতর ইলিম হাছিল:

হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো ইলম হাছিলের জন্য নিশাপুর সফর করেন। সেখানে ইমামুল হারামাইন, আবুল মাআলী আল জুয়াইনী রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারক (সান্নিধ্য) ইখতিয়ার করেন। উনার কাছে দীর্ঘ অধ্যাবসায়ের পর ফিকহ শাস্ত্রে পা-িত্য অর্জন করেন। আকাইদ, উসূল, মানতেক, বালাগাত, হেকমত, ফালসাফা ও তর্কশাস্ত্রেও গভীর জ্ঞান লাভ করেন। একসময় এইসব শাস্ত্রেই তিনি কালজয়ী কিতাব রচনা করেন। এই উস্তাদ যতদিন বেঁচে ছিলেন তিনি তার ছোহবত মুবারকই ইখতিয়ার করেছিলেন। (তাবাকাতুশ শাফিইয়্যাতিল কুবরা- ৬/১৯৬)

তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী। দ্রুত মুখস্থ ও আত্মস্থকারী। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভাব-মর্ম উদ্ধার ও অনুধাবনে পারদর্শী। ইলম ও প্রজ্ঞায় বিশেষ রুচি ও দৃষ্টিসম্পন্ন। বিচক্ষণ ও অপ্রতিদ্বন্দ্বী তার্কিক। উস্তাদ ইমামুল হারামাইন উনার সম্পর্কে বলেন, ‘গাজ্জালী তো ইলিমের সাগর।’ (তাবাকাতুশ শাফিইয়্যাতিল কুবরা- ৬/১৯৬)

৪৭৮ হিজরীতে ইমামুল হারামাইন রহমতুল্লাহি আলাইহি তিনি ইনতিকাল করেন। তারপর তিনি নিশাপুর ত্যাগ করেন। তখন ‘আসকারে’ গিয়ে উজির নিজামুল মুলকের সঙ্গে সাক্ষাৎ করেন। উজির উনাকে সসম্মানে গ্রহণ করেন। একপর্যায়ে উনার যোগ্যতা ও প্রতিভা দেখে বিখ্যাত নিজামিয়া মাদরাসার দায়িত্ব উনার হাতে অর্পণ করেন। তিনি সেখানে শিক্ষকতা শুরু করলে ইরাক ও পাশর্^বর্তী এলাকায় উনার যোগ্যতা ও দক্ষতার ব্যাপক খ্যাতি ছড়িয়ে পড়ে। এমন গ্রহণযোগ্যতা ও খ্যাতির একপর্যায়ে এসে তিনি ইখলাছহীন লৌকিকতার ভয় করেন। তাই সবকিছু ছেড়ে মক্কা শরীফে চলে যান। (ওয়াফায়াতুল আ‘য়ান- ৪/৫৯)

নিজামিয়া মাদরাসায় শিক্ষকতাকালে উনার দরসে হাজির হতেন সেই কালের বড় বড় আলিম-উলামা ও ফুকাহা। ফলে তিনি উস্তাজুল উলামা হিসাবে মানুষের হৃদয়ে স্থান পান। খ্যাতি লাভ করেন ‘ইমামুল ইরাক’ নামে। তখন উনার বয়স মাত্র ৩৫-৩৬ বছর। দূর-দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে উনার কাছে। উনার বাণী ও বক্তব্য সংরক্ষণ করেন। উনাকে মর্যাদার উপমা বানিয়ে পেশ করেন। তিনি হন সকলের ইমাম তথা অনুসরণীয়। হয়ে উঠেন তাদের প্রবাদ পুরুষ। অঢেল সম্পদও লুটিয়ে পড়ে উনার পদতলে। এতে চিন্তিত হয়ে পড়েন তিনি। একসময় জীবন যাপনের ধারা বদলে ফেলার দৃঢ় সংকল্প করেন। সেই বর্ণনা দিয়েছেন তিনি নিজেই। উনার ভাষায়-

‘একসময় আমার কাছে স্পষ্ট হয়ে গেলো, তাকওয়া পরহেজগারী আর নফস বা প্রবৃত্তি নিয়ন্ত্রণ ছাড়া মারিফাত-মুহব্বত মুবারক লাভ করা অসম্ভব। সেজন্য মূল কাজ হলো দুনিয়ার মোহ দূর করা। ধোঁকার এ জগৎ থেকে মুখ ফিরিয়ে নেয়া। সেইসাথে চিরস্থায়ী আখিরাতের অভিমুখী হওয়া। পূর্ণ হিম্মত ও প্রত্যয় নিয়ে মহান আল্লাহ পাক উনার প্রতি মনোযোগী হওয়া। এটা সম্ভব হবে- যদি সম্মান, সম্পদ ও ঐশ^র্য উপেক্ষা করা যায়। সকল ব্যস্ততা ও সম্পর্ক ছিন্ন করা যায়।

এসব ভেবে আমি আমার নিজের দিকে তাকালাম। দেখলাম, নানা সূত্র-সম্পর্কে আমি জড়িয়ে আছি। বিভিন্ন আকর্ষণ ও আগ্রহে ডুবে আছি। আমলের দিকে তাকালাম; দেখলাম, শিক্ষকতাই এখন আমার সর্বোত্তম আমল। অথচ আখেরাতে কাজে আসার মতো কোনো ইলিম আমার নেই। নিয়তের কথা ভাবলাম। দেখলাম, তা একমাত্র মহান মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সন্তুষ্টির জন্য নিবেদিত নয়; বরং এর প্রেরণা ও চালিকাশক্তি হলো মর্যাদা ও খ্যাতির আকাঙ্খা। এসব দেখে নিশ্চিত হলাম, আমি খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। যদি আমার অবস্থা শোধরাতে না পারি সত্বর জাহান্নামে গিয়ে পড়বো।

বেশ কিছুদিন এসব ভাবনায় কেটে গেলো। দেখলাম, এখনো আমার ইচ্ছাশক্তি কাজে লাগানোর সুযোগ আছে। তাই একবার প্রতিজ্ঞা করি- সবকিছু ফেলে বাগদাদ ছেড়ে চলে যাবো। পরে আবার সে প্রতিজ্ঞা ভেঙ্গে ফেলি। যেন এক পা এগোই এক পা পিছাই। সকালে আখেরাতের ভাবনায় আগ্রহ পেলে সন্ধ্যায় প্রবৃত্তি হানা দেয়। আবার সব নিস্তেজ হয়ে যায়। পার্থিব চাহিদা নানা শৃঙ্খলে বেঁধে এদিকে টানে আর ঈমানের ঘোষক বলে শুরু করো, এখনই চলা শুরু করো। বলে, জীবন তো আর অল্প বাকি; সামনে সফর বহু দীর্ঘ। তুমি যে ইলিম-আমলে মগ্ন আছো সে তো কেবলই লৌকিকতা আর প্রতারণা। সুতরাং আখেরাতের প্রস্তুতি এখন যদি না নাও কখন নেবে? এই সূত্র-সম্পর্ক যদি এখনও না ছাড়ো কখন ছাড়বে?

এভাবে একসময় আমার ইচ্ছা প্রবল হয়। সবকিছু ছেড়ে চলে যাবার সংকল্প দৃঢ় হয়। আবার শয়তান বলে, এসব কেবলই হেঁয়ালিপনা। তা মানতে যেয়ো না, সাবধান! এ অবস্থা শীঘ্রই কেটে যাবে। যদি এসব ধারণা করে এই খ্যাতি ও সম্মান ছেড়ে যাও, পদমর্যাদা রেখে যাও, নিরাপদ ভক্তি-ভালবাসা ত্যাগ করো, তাহলে হয়ত আবার কখনো মন ঘুরে যাবে, তখন এসব ফিরে পেতে চাইলেও তা সহজ হবে না।

একটানা প্রায় ছয় মাস দুনিয়ার টান আর পরকালের আগ্রহের মাঝে দুলতে থাকলাম। একপর্যায়ে বিষয়টি আর আমার ইচ্ছাধীন থাকলো না। বাধ্যবাধকতার পর্যায়ে চলে গেলো। কারণ, মহান আল্লাহ পাক তিনি আমাকে তখন বাকরুদ্ধ করে দিলেন। ফলে দরস দিতেও পারলাম না। একবার খুব চেষ্টা করলাম কিছু মানুষের মন খুশি করার জন্য একটা দরস করবো। কিন্তু আমার জিহ্বা কোনো শব্দই উচ্চারণ করতে পারলো না। এই বাকরুদ্ধতা তখন আমার অন্তরে এমন যন্ত্রণা সৃষ্টি করলো যে, খাবারের স্বাদ ও হজমশক্তি নষ্ট হয়ে গেলো। একফোঁটা পানিও গলা দিয়ে নামছে না। এক লোকমা খাবারও হজম হচ্ছে না। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (২য় পর্ব) হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (২য় পর্ব) ২৫ মিনিট আগে হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১ম পর্ব) হযরত মাসরূক ইবনুল আজদা’ রহমতুল্লাহি আলাইহি (১ম পর্ব) ১৭ নভেম্বর, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১৩) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১৩) ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১২) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১২) ২০ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১১) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১১) ১৭ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১০) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১০) ১৩ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৯) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৯) ১১ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৮) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৮) ৮ আগস্ট, ২০২৬ বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৯ম পর্ব) বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৯ম পর্ব) ৫ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৭) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৭) ৪ আগস্ট, ২০২৬ ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৬) ১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৬) ১ আগস্ট, ২০২৬ বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৪র্থ পর্ব) বিশিষ্ট তাবেয়ী, হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৪র্থ পর্ব) ৩১ জুলাই, ২০২৬