স্বামী-স্ত্রীর সহজাত খুনসুটিকে বৈবাহিক ধর্ষণ সংজ্ঞায়িত করার সরকারী উসকানি এখন বাবা-মায়ের শাসনকেও মামলায় গড়িয়েছে। পারিবারিক বন্ধন ধ্বংস, এল.জি.বি.টি.কিউ আন্দোলনের কুচক্রী, কুশীলবদের কুতৎপরতা রোধে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানকে এক্ষণি সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
অন্তর্বর্তী সরকার? নাকি পশ্চিমা সংস্কৃতি সয়লাবের সরকার? পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের সরকার? এল.জি.বি.টি কিউ আন্দোলন প্রতিষ্ঠার সরকার? পারিবারিক বন্ধন আলগা করে দেয়ার সরকার? সে আবহ, প্রেক্ষাপট, পটভূমিকা তৈরী করার, উস্কে দেয়ার সরকার?
এ সরকারের নারী সংস্কার কমিশন স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে উস্কে দিয়েছে। স্বামীর স্ত্রীর সহজাত খুনসুটিকে সংজ্ঞায়িত করা হবে। হয়েছে বৈবাহিক ধর্ষণ হিসেবে। এল.জি.বি.টি.কিউ আন্দোলনের উদ্দেশ্যে ‘পুরুষ’ ‘মহিলা’ না বলে লিঙ্গভিত্তিক বর্ণনা দিয়েছে। খুব কূট কৌশলে পারিবারিক বন্ধন ধ্বংস করার লক্ষ্য গুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর জন্য দৃশ্যমান-অদৃশ্যমান পৃষ্ঠপোষকতা, কুপ্ররোচনা এবং উন্মাদনা তৈরি করা হচ্ছে। গত ২২ শে জুন গণমাধ্যমে খবর হেডিং হয়েছে- “ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন ইংলিশ মিডিয়া পড়–য়া মেয়ে”।
খবরে জানা যায়- ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে নিজের সুরক্ষা চেয়ে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছেন ১৯ বছরের এক তরুণী। গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে এই মামলা করা হয়।
বাদী আরজিতে বলেছে, সে একজন প্রাপ্তবয়স্ক। তারপরও বাবা-মায়ের তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে তার বাবা-মাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারীর নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, বাদী নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে আদালতে মামলা করেছেন।
বাদী মেহরীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমার মা ও বাবা আমাকে নির্যাতন করে। আমি সুন্দর একটা জীবন চাই। জাস্টিস পেতে আদালতে এসেছি।’
বলার অপেক্ষা রাখে না- ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলতে স্বেচ্চাচারী, বল্গাহারা আচরণের বিরুদ্ধে পারিবারিক শামনকেও বোঝায় এবং এ ধরনের আইন পশ্চিমা বিশ্বেই অনুসৃত হয়। তাই সেখানে গে, লেসবিয়ান, এল.জি.বি.টি.সি, ট্রান্সজেন্ডার ব্যাপকভাবে চর্চিত হয়। সেখানে পারিবারিক বন্ধন ধূলায় ধূসরিত হয়।
সেই কলঙ্কিত ধূলির ঝড়ের সূচনাই কি হলো আন্তর্বর্তী সরকারের সময়ে? ইসলামী মূল্যবোধ দূরে সরিয়ে দিয়ে ভারতীয় আর পশ্চিমা ঘটনার অবতারণাই কী ঘটল অন্তর্বর্তী সরকারের আমলে?
গণমাধ্যমে গত বছর প্রকাশিত ভারতের একটি খবর হেডিং এখানে প্রাসঙ্গিক- “মোবাইল দেখতে বাধা, বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ভাই-বোনের অভিযোগ”।
খবরে বলা হয়- টিভি এবং মোবাইল দেখা নিয়ে সারাক্ষণ মা-বাবা বকাঝকা করেন, কড়া শাসনে রাখেন বলে অভিযোগ করেছে ২১ বছর বয়সী এক তরুণী এবং তার আট বছর বয়সী ভাই। মা-বাবার বিরুদ্ধে তাই দু’জনে মিলেই মামলা দায়ের করেছে।
১লা আগস্ট ২০২৪ সালের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলেছে, মা-বাবার বিরুদ্ধে যে ধারায় মামলা দায়ের করেছে পুলিশ, তাতে তাদের সাত বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে চালানও জমা পড়েছে জেলা আদালতে। পরে হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ জানান অভিযুক্ত দম্পতি। এ নিয়ে ইতিমধ্যে একদফা শুনানি হয়েছে আদালতে। আপাতত হাইকোর্ট জেলা আদালতের ট্রায়ালের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।
এ ধরনের উন্মাসিক মানসিকতা যে কোন পর্যন্ত পৌছতে পারে তার নজীর আমেরিকায় দেখা গেছে।
গত ১২ই মে, ২০২৪ খবরে হেডিং হয়েছে- “অনুমতি ছাড়া জন্ম দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে টিকটকারের মামলা!”
খবরে জানা যায়- কাস থিয়াজ নামের ওই মার্কিন টিকটকার বলেন, ‘আমার বাবা-মায়ের বিরুদ্ধে আমি মামলা করেছি। তারা আমাকে জন্ম দিয়েছেন। এবং সেই কারণেই আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি, কারণ আমি এখানে থাকতে রাজি নই। আমি জানতাম না যে আমাকে বড় হতে হবে এবং নিজের চলার জন্য একটি চাকরি করতে হবে।’ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বলাবাহুল্য বাবা-মায়ের বিরুদ্ধে এসব উচ্ছন্মে উন্মাদনা যে মূলত পশ্চিমারা কুসংস্কৃতিরই কু প্ররোচনা উপরোক্ত ঘটনা তার প্রমাণ বটে। কিন্তু এ কু চেতনা পশ্চিমা থেকে ভারত এবং ভারত থেকে এখন বাংলাদেশে প্রতিষ্ঠার অপচেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কুচক্রী, কুশীলবরা। ইনশাআল্লাহ ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান কোনভাবেই তা মেনে নিবে না। সরকারকে এক্ষুণি তাই সংশোধণ হতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।