সেরো রিকোকে কেন ‘মানুষখেকো’ পর্বত বলা হয়?
, ০৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ সাদিস ১৩৯১ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০২ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
বলিভিয়ার পোতোসি শহরের কাছে থাকা এই পর্বতমালার উচ্চতা ১৫ হাজার ফুট। মূল পর্বত ছাড়াও আশপাশে বেশ কয়েকটি ছোট-বড় পর্বত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
তবে বিশেষজ্ঞরা মনে করছে, ধীরে ধীরে মাটির নীচে তলিয়ে যাচ্ছে এই ধনী পর্বতমালা। কিন্তু কেন এমন অবস্থা হল সেরো রিকোর?
ষোড়শ শতকে বলিভিয়ার সব থেকে বিত্তশালী জায়গা ছিল পোতোসি। কিন্তু এখন তা বলিভিয়ার অন্যতম দরিদ্র শহরে পরিণত হয়েছে। সেই শহরের বাসিন্দাদের ৪০ শতাংশই দারিদ্রসীমার নীচে বসবাস করে।
সেরো রিকোকে ‘ধনী পর্বতমালা’ বলা হয় কারণ এটি এক সময় বিভিন্ন আকরিকের ভান্ডার ছিল। মূলত রুপা। রুপার ভান্ডার প্রায় শেষ হয়ে এলেও এখনও সেই খনিতে টিন, দস্তা এবং সীসা পাওয়া যায়।
জানা যায়, ১৫৪৪ সালে দিয়েগো নামে এক স্থানীয় চাষি সেরো রিকোতে প্রথম রুপার খনি খুঁজে পায়।
ষোড়শ শতকে পোতোসি শহরের দখল করে নেয় স্পেন। স্পেনের ব্যবসায়ীরা এসে আসর জমায় পোতোসি শহরে। শহরেরই কেচুয়া উপজাতির মানুষদের খনির শ্রমিক বানিয়ে চলতে থাকে খননকার্য। সেই সময় পোতোসির প্রায় ১৩ হাজার স্থানীয় মানুষ ওই খনিতে কাজ করতো। রুপার অফুরান ভান্ডার দেখে আফ্রিকা থেকেও ক্রীতদাস এনে খনির শ্রমিক হিসেবে কাজ করানো শুরু হয়। সুড়ঙ্গে খনির গাড়ি চলার জন্য লাইনও পাতা হয়।
স্পেনীয় মালিকদের হয়ে খননকার্য চালানোর পাশাপাশি অকথ্য অত্যাচারেরও শিকার হতে হতো খনির শ্রমিকদের। খনিতে কাজ করার সময় বহু শ্রমিকের মৃত্যুও হতো। আর সেই কারণে সেরো রিকোর নাম হয়ে যায়, ‘মাউন্টেন দ্যাট ইটস্ ম্যান’, অর্থাৎ ‘নরখাদক পর্বত’।
স্পেন পোতোসি দখলের পরের ২০০ বছর ধরে সেই শহরে স্পেনীয় রাজত্ব চলে। বলা হয়, সেই সময় সেরো রিকো থেকে সাড়ে তিন কোটি কিলোগ্রামেরও বেশি রুপা খনন করে ইউরোপে নিয়ে যাওয়া হয়।
আরো জানা যায়, সেই সময় স্পেনের হাতে এত রুপা এসে গিয়েছিল যে, সেদেশে রুপার মুদ্রার প্রচলন হয়। ফরাসি সেনাবাহিনীরও খরচ চলতো রুপা থেকে আয় করা অর্থ দিয়ে। ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে, বিশ্বের ৮০ শতাংশ রুপার সরবরাহ এই খনি থেকেই আসতো।
এরও প্রায় ১০০ বছর পর বলিভিয়ায় স্পেনীয় রাজত্বের অবসান হলে সেরো রিকোর দখল নেয় সে দেশের খনি সংস্থা ‘কোমিবল’। উদ্দেশ্য ছিল আরো রুপা বের করে আনা।
তবে বিশেষ লাভ হয়নি। কারণ, স্পেনীয়রা ততদিনে যা রুপা লুট করে নিয়ে যাওয়ার তা নিয়ে চলে গেছে। সেরো রিকোয় বিশেষ রুপা আর অবশিষ্ট ছিল না। ১৯৮০-র দশকে রুপার দামে পতন আসার পরে সেরো রিকোর দায়িত্ব স্থানীয়দের হাতে তুলে দেয় ‘কোমিবল’।
কয়েকটি কোঅপারেটিভ এবং সংস্থার দেখভালে সেখানে খননকার্য চালাতে থাকে স্থানীয়রা। এখনও পোতোসি শহরের প্রায় ১৬ হাজার মানুষের রুজিরুটির জোগান দেয় সেরো রিকো।
দীর্ঘ সুড়ঙ্গের মাধ্যমে সেরো রিকোর বিভিন্ন পর্বতের মধ্যে যোগ রয়েছে। রুপা সেভাবে আর পাওয়া না গেলেও টিন, দস্তা আর সীসার খোঁজে কাজে নামে স্থানীয়রা। ২০২১ সালে বলিভিয়ার এই খনি থেকে ১৩০ কোটি ডলারের দস্তা বিক্রি হয়েছে।
এই খনিতে কর্মরত শ্রমিকদের মৃত্যুহার অন্যান্য খনিতে কর্মরত শ্রমিকদের থেকে তুলনামূলকভাবে বেশি। খনির বেশির ভাগ শ্রমিকই ৪০ বছরের বেশি বাঁচে না। ধস নেমে মৃত্যুর পাশাপাশি সিলিকোসিস নামে ফুসফুসের এক রোগে আক্রান্ত হয়েও অনেকে মারা যায়।
কিন্তু কেন আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে সেরো রিকো? বিশেষজ্ঞেরা জানিয়েছে, খনন করে করে সেরো রিকো ফাঁপা হয়ে গেছে। এই পাহাড় বাইরে থেকে নিরেট হলেও ভিতর অন্তঃসারশূন্য। ২০১১ সালে সেরো রিকোতে একটি ‘সিঙ্কহোল’ দেখা গিয়েছিল। সিমেন্ট দিয়ে তা ভরাট করা হয়।
সমীক্ষা বলছে, সেরো রিকো পর্বত প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে ডুবে যাচ্ছে। ২০১৪ সালে সেরো রিকো এবং পোতোসি শহরকে বিপন্ন এলাকার তালিকায় যুক্ত করা হয়েছে।
বর্তমানে বলিভিয়ার খনি সংস্থা ‘কোমিবল’কেই সেরো রিকোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












