মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
মহাবিশ্বের সম্প্রসারণ এখনও দ্রুততর হচ্ছে বলে নতুন এক গবেষণায় নিশ্চিত করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষণাটি ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত সেই ধারণাকেই সমর্থন করেছে, যার ভিত্তিতে রহস্যময় মহাজাগতিক শক্তি ‘ডার্ক এনার্জি’ বা অদৃশ্য শক্তির অস্তিত্বের ধারণা সামনে আসে।
এই গবেষণার ফলাফল গত বছর প্রকাশিত একটি বিতর্কিত গবেষণার বিরোধিতা করেছে। ওই গবেষণায় দাবি করা হয়েছিলো, মহাবিশ্বের সম্প্রসারণ আর ত্বরান্বিত হচ্ছে না। এতে মহাবিশ্ব সম্পর্কে প্রচলিত বৈজ্ঞানিক ধারণা নিয়ে প্রশ্ন উঠেছিলো।
এ মাসে মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে দুইজন বিজ্ঞানীও অংশ নিয়েছে।
গবেষণায় ‘টাইপ-১এ সুপারনোভা’ নামে পরিচিত এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই বিস্ফোরণে ‘হোয়াইট ডোয়ার্ফ’ বা সাদা নক্ষত্র ধ্বংস হয়ে যায়। একই ধরনের এসব বিস্ফোরণের উজ্জ্বলতা প্রায় সমান হওয়ায় মহাজাগতিক দূরত্ব পরিমাপে এগুলোকে নির্ভরযোগ্য মানদ- হিসেবে ব্যবহার করা হয়।
পৃথিবী থেকে দেখা উজ্জ্বলতার তারতম্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সুপারনোভার দূরত্ব এবং সেই সঙ্গে মহাবিশ্ব কত দ্রুত সম্প্রসারিত হচ্ছে তা নির্ণয় করে। যেহেতু আলোর মহাশূন্য পাড়ি দিতে সময় লাগে, তাই দূরবর্তী বস্তুকে পর্যবেক্ষণ করা মানে অতীতের দিকে তাকানো।
বিজ্ঞানীদের মতে, প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয় এবং তখন থেকেই এটি সম্প্রসারিত হচ্ছে। ১৯৯৮ সালে বিজ্ঞানীরা প্রথম জানায়, এই সম্প্রসারণের গতি বাড়ছে। এর পেছনে ডার্ক এনার্জিকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
বর্তমান ধারণা অনুযায়ী, মহাবিশ্বের মাত্র ৫ শতাংশ গঠিত হয়েছে দৃশ্যমান বা সাধারণ পদার্থ দিয়ে। প্রায় ২৭ শতাংশ হলো ডার্ক ম্যাটার এবং বাকি ৬৮ শতাংশ ডার্ক এনার্জি। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












