জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৬ জুন, ২০২৬ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
রসালো জামই নয়, পুষ্টিতে ভরপুর এর বীজও। তবে বেশিরভাগ মানুষ জাম খাওয়ার পর বীজ ফেলে দেন। অথচ এই বীজেও রয়েছে এমন কিছু গুণ, যা শরীরের জন্য উপকারী হতে পারে। জেনে নিন জামের বীজের কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা-
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: জামের বীজের গুঁড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। এজন্য বীজ শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন সকালে এক গ্লাস পানির সঙ্গে এক চা-চামচ মিশিয়ে পান করা যেতে পারে। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখতে পারে।
হজমের সমস্যা কমাতে: গ্যাস, অম্বল, বদহজমসহ নানা ধরনের পেটের সমস্যায় অনেকেই ভোগেন। জামের বীজের গুঁড়া খালি পেটে পানির সঙ্গে গ্রহণ করলে হজম প্রক্রিয়া ভালো রাখতে সহায়তা করতে পারে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা: উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র, কিডনি ও চোখের ক্ষতির কারণ হতে পারে। জামের বীজের গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। পাশাপাশি এটি হৃদস্বাস্থ্যের জন্যও উপকারী বলে বিবেচিত হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী: শরীরের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী থাকলে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া সহজ হয়। জামের বীজে থাকা বিভিন্ন উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিদিন সকালে বীজের গুঁড়া মিশ্রিত পানি পান করলে এ ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে।
ওজন কমানোর প্রচেষ্টায়: জামের বীজের গুঁড়া খাদ্যতালিকায় যুক্ত করলে ওজন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় সহায়তা পাওয়া যাবে। নিয়মিত ব্যবহারে শরীরের ওজন ও বিএমআই স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












