ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
(১) হলুদ:
মসলার অন্যতম উপাদান হলুদের চিকিৎসাগুণ সম্পর্কে এমএইচ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের পুষ্টিবিদ আঞ্জুমান আরা বলেন, ‘হলুদ আমাদের শরীরের জন্য এক অনন্য ‘সুরক্ষা প্রাচীর’। হলুদের মূল উপাদান হলো কারকিউমিন, যার রয়েছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য।
যারা আর্থ্রাইটিসে ভুগছেন, তাদের ব্যথা ও ফোলাভাব কমাতে হলুদ সহায়ক ভূমিকা পালন করতে পারে। এছাড়া আলঝেইমার ও ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের প্রদাহ কমাতেও কারকিউমিনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
এখানেই শেষ নয়। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হজমজনিত সমস্যার ক্ষেত্রে হলুদ উপকারী ভূমিকা রাখতে পারে। পাশাপাশি রক্ত পরিশোধন, সোরিয়াসিস ও ত্বকের চুলকানির উপশমে এবং কিছু কিছু ক্যানসার প্রতিরোধে হলুদের সম্ভাব্য কার্যকারিতা রয়েছে। এছাড়াও হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা ঠান্ডা-কাশি উপশমে সহায়তা করতে পারে।
(২) আদা:
আদাকে বলা হয় পরিপাকতন্ত্রের পরম বন্ধু। এর ঝাঁঝালো স্বাদের ভেতরে লুকিয়ে আছে জিঞ্জেরল নামের একটি উপকারী উপাদান, যা আদার ওষুধি গুণের মূল উৎস। বদহজম, বমিবমি ভাব, পেট ফাঁপা এবং মোশন সিকনেস দূর করতে আদার বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর।
(৩) দারুচিনি:
দারুচিনির মিষ্টি সুবাস কেবল স্বাদই বাড়ায় না, এটি আমাদের শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। যাদের রক্তে সুগারের মাত্রা বেশি, তাদের জন্য দারুচিনি উপকারী হতে পারে। এটি খাবারে প্রাকৃতিক মিষ্টি স্বাদ যোগ করে, ফলে অনেক ক্ষেত্রে চিনির ব্যবহার কমানো সম্ভব হয়। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে দারুচিনি সহায়তা করে।
এছাড়াও দারুচিনি রক্তে ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে হার্টের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
(৪) রসুন:
রসুনকে হৃদপি-ের এক বিশ্বস্ত প্রহরী বলা চলে। রসুনে অ্যালিসিন নামক একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করে। রসুনের কোয়া কুঁচি করে কেটে বা থেঁতলে কিছুক্ষণ রেখে দিলে অ্যালিসিন নিঃসৃত হয়।
রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা যায়। এটি হার্টকে সুস্থ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এছাড়া রসুন রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কিছু কিছু ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধে সহায়ক।
(৫) কালোজিরা:
কালোজিরা সুন্নতি খাবার। মৃত্যু ব্যতিত সকল রোগের ঔষধ। মসলাটির প্রধান উপাদান থাইমোকুইনোন। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করতে পারে। পাকস্থলীতে আলসারের অন্যতম কারণ হলো হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া। কালোজিরা এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং অ্যান্টিআলসারেন্ট হিসেবে কাজ করে।
এছাড়াও কালোজিরা হাঁপানি, অ্যাজমা, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় অনেক উপকারী। এর অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। কালোজিরা রক্তচাপ নিয়ন্ত্রণে, কিডনির সুরক্ষায় এবং নাকের অ্যালার্জি কমাতেও ভূমিকা রাখতে পারে।
কালোজিরায় আয়রন ও ক্যালসিয়াম রয়েছে, যা মায়েদের দুধ উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে।
(৬) লবঙ্গ:
লবঙ্গ দেখতে অনেকটা পেরেকের মতো। আর এটি শরীরের বিভিন্ন জীবাণুকেও ঠিক সেভাবেই আটকে দেয়। এতে উপস্থিত ইউজেনল নামক উপাদান প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে।
দাঁতের তীব্র ব্যথা বা মাড়ির সংক্রমণে লবঙ্গ দ্রুত আরাম দিতে পারে। মুখে একটি লবঙ্গ রাখলে দুর্গন্ধ কমার পাশাপাশি শুকনো কাশিও কমে যায়।
লবঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে, যকৃত, হাড় ও পাকস্থলীর সুস্থতা বজায় রাখতে ভূমিকা রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












