ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
পশুখাদ্যের বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এক নতুন বৈজ্ঞানিক আবিষ্কার। চীনের গবেষকরা ভুট্টায় প্রোটিন উৎপাদন বাড়াতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ জিন শনাক্ত করেছে, যা ভবিষ্যতে সয়াবিনের ওপর নির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখতে পারে।
চীনের বিজ্ঞান অ্যাকাডেমির সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকুলার প্ল্যান্ট সায়েন্সেস, শাংহাই নরমাল বিশ্ববিদ্যালয় এবং সিছুয়ান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দীর্ঘ ১৫ বছরের যৌথ গবেষণায় এই সাফল্য এসেছে। গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।
গবেষণায় জানা গেছে, নতুন শনাক্ত হওয়া টিএইচপি৩-টি জিনটি ২০২২ সালে আবিষ্কৃত টিএইচি৯-টি জিনের সঙ্গে একত্রে ব্যবহার করলে ভুট্টার প্রোটিনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। সাধারণ ভুট্টায় যেখানে প্রোটিনের পরিমাণ প্রায় ১০ শতাংশ, তা বেড়ে ১৫ শতাংশ পর্যন্ত উন্নীত হতে পারে।
টিএইচপি৩-টি জিনটি উদ্ভিদের নাইট্রোজেন বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে গাছ আরও দক্ষতার সঙ্গে নাইট্রোজেন গ্রহণ ও ব্যবহার করতে পারে, ফলে অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন উৎপাদন বাড়ে।
গবেষণায় আরও উঠে এসেছে, এই দুটি জিন একসঙ্গে কাজ করলে কম নাইট্রোজেনযুক্ত মাটিতেও ভুট্টা উচ্চ প্রোটিন উৎপাদন করতে সক্ষম হবে। এতে রাসায়নিক সারের ব্যবহার কমানোর সুযোগ তৈরি হবে, যা পরিবেশের জন্যও ইতিবাচক।
উচ্চ প্রোটিনযুক্ত ভুট্টা পশুখাদ্যে ব্যবহৃত সয়াবিন মিলের ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত প্রতিস্থাপন করতে সক্ষম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাঁস-মুরগির খামারেও এর ব্যবহার বাড়লে উৎপাদন খরচ কমে আসার সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












