সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
সাহারা মরুভূমিতে পাওয়া একটি বিরল উল্কাপি- বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন একটি হারিয়ে যাওয়া গ্রহের অস্তিত্বের প্রমাণ পেয়েছে, যা একসময় আমাদের সৌরজগতের অংশ ছিলো। তাদের ধারণা, এই গ্রহটি আকারে প্রায় মঙ্গল গ্রহের মতো বড় ছিলো এবং পরে কোনো ভয়াবহ সংঘর্ষে ধ্বংস হয়ে যায়।
গবেষণাটি প্রকাশিত হয়েছেEarth and Planetary Science Letters সাময়িকীতে। বিজ্ঞানীরা জানিয়েছে, প্রায় ৪.৫৬ বিলিয়ন বছর আগে সৌরজগত ছিলো অত্যন্ত বিশৃঙ্খল। সে সময় ছোট-বড় গ্রহ ও পাথুরে বস্তু একে অপরের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হতো।
এই গবেষণার মূল সূত্র হলো ‘নর্থওয়েস্ট আফ্রিকা ১২৭৭৪’ (ঘডঅ ১২৭৭৪) নামে একটি উল্কাপি-, যা সাহারায় পাওয়া গেছে। এটি ‘অ্যাংগ্রাইট’ শ্রেণির। অ্যাংগ্রাইট হলো সৌরজগতের সবচেয়ে প্রাচীন আগ্নেয় শিলা, যা সৌরজগত তৈরি হওয়ার কয়েক মিলিয়ন বছরের মধ্যেই গঠিত হয়েছিলো। পৃথিবীতে পাওয়া ৮০ হাজারের বেশি উল্কাপি-ের মধ্যে মাত্র ৬৮টি অ্যাংগ্রাইট পাওয়া গেছে।
বিজ্ঞানীরা এই উল্কাপি-ে ‘ক্লিনোপাইরোক্সিন’ নামের একটি খনিজ পেয়েছে। এতে অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, যা বোঝায় এটি খুব বেশি চাপের মধ্যে তৈরি হয়েছিলো। গবেষণায় জানা যায়, এই ধরনের শিলা তৈরি হতে অন্তত ১৭.৫ কিলোবার চাপ লাগত, যা ছোট কোনো গ্রহাণুর ভেতরে সম্ভব নয়।
তাই বিজ্ঞানীরা ধারণা করছে, এই শিলাটি এমন একটি বড় গ্রহে তৈরি হয়েছিলো যার ব্যাসার্ধ অন্তত ১,০০০ কিলোমিটার ছিলো। আরও বিশ্লেষণে দেখা যায়, ওই গ্রহটি সম্ভবত আরও বড় ছিলো -চাঁদের মতো, এমনকি মঙ্গল গ্রহের কাছাকাছি আকারের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












