ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের দুই তরুণ উদ্ভাবক। প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা জিতেছেন মর্যাদাপূর্ণ প্লাটিনাম অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ফ্যান্টম ফোর্জ দলের সদস্য ছিলেন নাঈমুর রহমান (নাঈম) ও নাঈম হোসেন। তাদের সঙ্গে দলীয় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন মাহাদি হাসান সৌরভ। তারা সবাই নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিনিধি হিসেবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন।
এবারের আয়োজনে বিশ্বের ১৬টি দেশের ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে নির্বাচিত উদ্ভাবনী প্রকল্পগুলো আন্তর্জাতিক পর্বে নিজেদের গবেষণা, প্রযুক্তি ও সৃজনশীল ধারণা উপস্থাপনের সুযোগ পায়।
প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি স্বর্ণপদক, ৮২টি রৌপ্যপদক এবং ৫৬টি ব্রোঞ্জপদক প্রদান করা হয়। কঠিন প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশের ফ্যান্টম ফোর্জ দল তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে প্লাটিনাম অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে।
এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা, গবেষণাভিত্তিক প্রযুক্তি উন্নয়ন এবং তরুণদের সৃজনশীল সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












