বারো’ই শরীফ
বারো’ই শরীফ ধন্য হলেন,
জোড়া আলোক রওশনে।
হাবীবজী ও মামদুহ মুর্শিদ,
তাশরীফ আনেন ভুবনে।
পাপে তাপে ধরা যখন ডুবেছিলো আধারে
দিশারী হয়ে মহানূর এলেন এই পারাবারে
ঈদ আনন্দ ত্রিভুবনে বেমেছাল নূর বর্ষণে
দুই হাবীবী দুই যামানায় তাশরীফ আনেন ভুবনে
পঙ্কিলতা ধুয়ে মুছে নবায়নে জাগলো ধুম
উজ্জীবিত তনুমনে জনে জনে কাটলো ঘুম
জোশ এসেছে খোশ খবরে সুন্নিয়তের প্রাঙ্গণে
দুই হাবীবী দুই যামানায় তাশরীফ আনেন ভুবনে
না’ত শরীফের মেহেফিলে ইশকেরই বারিধারা
বিলাদতী সম্ভাষণে আমজনতা আত্মহারা
গোলাপ জবা পুষ্প সাজে আজীমুশ্শান লগনে
দুই হাবীবী দুই যামানায় তাশরীফ আনেন ভুবনে
উজ্জীবিত উচ্ছ্বসিত আশিক জাকির সকলে
সর্ব সেরা ঈদ পালনে মাতোয়ারা দল বলে
মীলাদ শরীফ কিয়াম শরীফ বেমেছাল সম্মানে
দুই হাবীবী দুই যামানায় তাশরীফ আনেন ভুবনে
আরজি করি আদনা অধম রাখুন নজর করমে
জিন্দেগানী কুরবানী হোক আহলু বাইতি কদমে
গোলামীতে অনন্তকাল রাখুন দয়া ইহসানে
দুই হাবীবী দুই যামানায় তাশরীফ আনেন ভুবনে
আরও পড়ুন
সব ›
আম্মিজান মুবারকবাদ
পাক সমীপে আরজি আকুল
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।