সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
কসবা সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর বিএসএফ গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেলো।
গত জুমুয়াবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।
নিহত মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরেক নিহত নবীর হোসেনের (৪০) বাড়ি মধুপুর গ্রামে। দু’জনের মরদেহ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।
একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি এরই মধ্যে বিএসএফের সঙ্গে মরদেহগুলো দেশে নিয়ে আসার বিষয়ে কাজ করছে।
আরও পড়ুন
সব ›
শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৮ রোহিঙ্গা উদ্ধার
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টে…
সার বাদে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আনছে সরকার
গাজীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার
ফরহাদ আলম: গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের অন্তর্গত কর্ণবপুর সাকিনস্থ নরসিংদী-মাওনাগামী আঞ্চলি…
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ; ৫০ কারখানায় ছুটি
লকডাউনের পরও থামেনি সহিংসতা; ১২ জেলায় হামলা-অগ্নিসংযোগ
সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী জেএসএসের হামলা
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।