‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার শামিল’
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি ‘অধীনতামূলক’ ও ‘সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার’ শামিল বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান।
তিনি বলেন,স্বাধীনতার পর ভারতের সঙ্গে হওয়া চুক্তি নিয়েও বিতর্ক ছিল, তবে বর্তমান চুক্তি আরো বেশি বিতর্কিত
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সোহরাব হাসান বলেন, সংসদে দুই পক্ষের জ্বালাময়ী বক্তৃতা দেখা গেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে তারা নীরব।
তার ভাষ্য, চুক্তির কিছু ধারা এমন যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতির আশঙ্কা থাকলে বাংলাদেশ তৃতীয় কোনো রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পারবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ আওয়ামীময় হয়ে উঠেছিল। সেই অবস্থা থেকে বের হতে জনগণ রাজপথে নেমেছে। তারা নিজেদের সংকট ও সমস্যার সমাধান চেয়েছে।
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জোড়াতালি দিয়ে টেকসই রাষ্ট্র গড়া যায় না। সমাজের সর্বস্তরে আলোচনা, তর্ক ও প্রশ্ন থাকা প্রয়োজন।
ভবিষ্যতে স্বৈরাচার ঠেকাতে কার্যকর সংস্কার কতটা হয়েছে, সে প্রশ্ন তুলে তিনি বলেন, স্বাধীনতার পর আমরা এমন কোনো শাসক দল তৈরি করতে পারিনি, যারা ক্ষমতায় থেকে একটি ভালো নির্বাচন করতে পারে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।