সিন্ডিকেট-মজুতদারদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থার দাবি
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য- চিনি, এলপিজি ও ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেট ও মজুতদারদের কর্মকা- বন্ধে সরকারের কাছে অবিলম্বে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সংবাদ মাধ্যমে ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজের পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বাজারে চিনি, এলপিজি ও ভোজ্যতেলের দাম অযৌক্তিকভাবে বেড়ে সাধারণ ভোক্তাদের মধ্যে হতাশা, উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, আমদানি ও মিল পর্যায়ে উৎপাদন ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু প্রভাবশালী চক্র চিনির বাজার নিয়ন্ত্রণ করছে। একইভাবে এলপিজি, সয়াবিন ও পাম তেলের বাজারেও অযৌক্তিক দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছে।
এক সপ্তাহ আগেও তুলনামূলক স্থিতিশীল চিনির দাম হঠাৎ বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। সাদা চিনি আমদানি কার্যত বন্ধ এবং মিল পর্যায়ে সরবরাহের ঘাটতির অজুহাত দেখিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। ব্যবসায়ীরা রমজান ও অন্যান্য উৎসবকে সামনে রেখে প্রতিবছরের মতো দাম বাড়ানোর কৌশল নিয়েছে। এলপিজির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে, যেখানে আমদানিকারক ও পরিবেশকদের কারসাজির আশঙ্কা রয়েছে।
ক্যাব সরকারের কাছে ৭টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো-
১. মিল পর্যায়ে চিনি উৎপাদন, মজুত ও সরবরাহের প্রকৃত তথ্য যাচাই করে সিন্ডিকেট ও মজুতদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া।
২. চিনি ও ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেট ও মজুতদারদের কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নজরদারি।
৩. ভোজ্যতেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও স্থানীয় বাজারমূল্যের যৌক্তিক সামঞ্জস্য নিশ্চিত করা।
৪. পাইকারি ও খুচরা বাজারের অযৌক্তিক দাম ব্যবধান কমাতে প্রশাসনিক হস্তক্ষেপ জোরদার করা।
৫. এলপিজির দাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কার্যকর সমন্বয় নিশ্চিত করা।
৬. এলপিজির আমদানিকারক ও পরিবেশকদের মজুত, সরবরাহ ও খুচরা বিক্রির তদারকি জোরদার করা।
৭. নিত্যপণ্যের বাজার তদারকি যেন নির্বাচনী বা অন্যান্য অজুহাতে পিছিয়ে না যায়, সে জন্য সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা প্রয়োজন।
ক্যাব সতর্ক করে জানিয়েছে, অবিলম্বে কঠোর ও সমন্বিত পদক্ষেপ না নিলে চিনি, এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিতে পারে। ভোক্তাদের ন্যায্যমূল্য ও স্বস্তি নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।