বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
চট্টগ্রাম সংবাদদাতা:
আনোয়ারায় ছয় বছরের মেয়েকে নিয়ে ঘরের ভেতরে দরজা আটকে বসে ছিলো এক ব্যক্তি। একপর্যায়ে হাতে থাকা ছুরি মেয়ের গলায় ধরে রাখে সে। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের একটি বসতঘরের টিন খুলে ওই কক্ষে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
গত সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটের দিকে উপজেলার আনোয়ারা সরকারি কলেজের পেছনে লক্ষ্মীনারায়ণ মন্দির-সংলগ্ন ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা ফায়ার স্টেশন।
পরিবারের সদস্যরা জানান, দুই সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে প্রায় ১০ বছর ধরে আনোয়ারা সরকারি কলেজের পাশের ওই কলোনিতে ভাড়া বাসায় থাকে নাছির। পেশায় সে সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলো। বর্তমানে পোশাকশ্রমিক স্ত্রীর আয়ে তাদের সংসার চলে। ২০২৩ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছে নাছির। গত ৪ মাস ধরে ওষুধ সেবন কমিয়ে দেওয়ায় তার আচরণে আবারও অস্বাভাবিকতা দেখা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, নাছিরের হাতে একটি ছুরি। তার সঙ্গে থাকা মেয়েকে সে বের হতে দিচ্ছিলো না এবং কাউকেও ঘরে প্রবেশ করতে দিচ্ছিলো না। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে নাছিরকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের অনুরোধে তাকে চিকিৎসার জন্য তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
দিনাজপুরে তাপমাত্রা নামলো ১৮ ডিগ্রিতে
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব!
চট্টগ্রাম সংবাদদাতা: সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজানে এবার বাড়ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। প্রবা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।