ঢাকার বিষাক্ত বাতাসের প্রমাণ গাছের ধূসর পাতাগুলো
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
শীত এলেই ধুলাদূষণ আরও বেড়ে যায় রাজধানী ঢাকায়। মানুষের চোখেমুখে, ফুসফুসে যেমন ধুলা ঢুকছে, তেমনই নগরীর গাছপালার পাতাগুলোতে দেখা যায় ধুলার আস্তর। রাজধানীর সড়ক, মহাসড়ক, উড়ালসড়ক ও আবাসিক এলাকার অধিকাংশ গাছের পাতায় এখন পুরু ধুলার আস্তর।
গত জুমুয়াবারও ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে দূষিত নগরী। দুপুর দেড়টায় আইকিউএয়ারের বায়ুমান সূচকে ঢাকার স্কোর ছিল ২৫৯, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ শ্রেণির। পরিবেশবিদদের মতে, শীতকালে বৃষ্টিপাত কমে যাওয়া, নির্মাণকাজের ধুলা, সড়কের উন্মুক্ত মাটি এবং যানবাহনের ধোঁয়া-সব মিলিয়ে বাতাসে ধূলিকণার ঘনত্ব বিপজ্জনক মাত্রায় পৌঁছায়।
ধুলাদূষণের সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। চিকিৎসকদের ভাষায়, শীতকালে ধূলিকণার (বিশেষ করে পিএম ২.৫ ও পিএম ১০) মাত্রা বেড়ে গেলে হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডি, হৃদরোগ এবং চোখ ও ত্বকের নানা সমস্যা বাড়ে। শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীরা সবচেয়ে ঝুঁঁকিতে থাকেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদি বায়ুদূষণ মানুষের গড় আয়ু কমিয়ে দেয়। বছরের বড় একটি সময় বায়ুমান অস্বাস্থ্যকর থাকায় ঢাকার সামাজিক ও স্বাস্থ্যগত বোঝা দিনদিন বাড়ছে। ধুলাদূষণের প্রভাব শুধু স্বাস্থ্য বা পরিবেশেই সীমাবদ্ধ নয়। অসুস্থতার কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, বাড়ছে চিকিৎসা ব্যয়। নগর গবেষকদের মতে, বায়ুদূষণজনিত অসুস্থতায় দেশের অর্থনীতিতে প্রতি বছর হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)