অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক:
গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রমিকেরা অবশ্যই আন্দোলন করবেন। তবে তা হতে হবে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মজুরি বৃদ্ধি এবং কলকারখানার উন্নয়নের লক্ষ্যে। আমরা মনে করি, নিজেদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের আন্দোল যৌক্তিক। তবে অপশক্তি যেন তাদের ন্যায্য আন্দোলনকে প্রভাবিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) টাঙ্গাইলে আয়োজিত স্মরণসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফ্যাসিস্ট শক্তি নানা উপায়ে শ্রমিকদের আন্দোলনে প্রবেশ করে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ বিষয়ে শ্রমিকদের সচেতন ও সতর্ক থাকতে হবে। কোনও অপশক্তি যেন তাদের ন্যায্য আন্দোলনকে প্রভাবিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রমিক আন্দোলন যেন শ্রমিকদের নিজেদের আন্দোলন হিসেবেই থাকে।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী, প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনঃর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকারও সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বললেন, বর্তমান বাজারদর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি পুনঃর্নির্ধারণ করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বিবেচনার পাশাপাশি কলকারখানার উন্নয়ন ও বিকাশ নিশ্চিত করাও জরুরি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
দিনাজপুরে তাপমাত্রা নামলো ১৮ ডিগ্রিতে
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব!
চট্টগ্রাম সংবাদদাতা: সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজানে এবার বাড়ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। প্রবা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।