কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বিভিন্ন বাজারে এখন ভ্যানগাড়িতে অল্প দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। কিছুদিন আগেও যে মরিচ প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকায় কিনতে হয়েছে, তা এখন মাত্র ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। অল্প সময়ে দাম এমন কমে যাওয়ায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
তবে বাজারের সর্বত্র এই চিত্র দেখা যাচ্ছে না। ভ্যানগাড়িতে ৩০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হলেও একই এলাকার স্থায়ী সবজির দোকানগুলোতে দাম হাঁকানো হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। কোনো কোনো দোকানে দাম আরও বেশি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁও বাজার ঘুরে কাঁচামরিচের এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, এসব এলাকার কয়েকটি ভ্যানগাড়িতে প্রতি কেজি ৩০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। তুলনামূলক সস্তায় পাওয়ায় ভ্যানের সামনে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে মরিচ কিনে নিচ্ছেন। তবে একই বাজারের স্থায়ী সবজির দোকানগুলোতে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।
ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে দেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ ও শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বাজারে আমদানিকৃত কাঁচামরিচেরও প্রচুর সরবরাহ রয়েছে। তাছাড়া বর্ষার পানি ও বৃষ্টিতে মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় হঠাৎ করে কাঁচামরিচের সরবরাহ বেড়েছে। সবমিলিয়ে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।
মুগদা বাজারের ভ্যানগাড়িতে কাঁচামরিচ বিক্রি করা নূরুদ্দীন বলেন, শীতের শুরুতে প্রতিবছরই কাঁচামরিচের সরবরাহ বাড়ে। এ বছর আমদানিকৃত কাঁচামরিচেরও প্রচুর সরবরাহ রয়েছে। তাছাড়া বর্ষার পানি ও বৃষ্টিতে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় হঠাৎ কাঁচামরিচের সরবরাহ বেড়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
দিনাজপুরে তাপমাত্রা নামলো ১৮ ডিগ্রিতে
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব!
চট্টগ্রাম সংবাদদাতা: সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজানে এবার বাড়ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। প্রবা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।