আয়ের সাফল্যে নতুন চূড়ায় চট্টগ্রাম বন্দর
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশের অর্থনীতির কিডনি খ্যাত চট্টগ্রাম বন্দর ২০২৫ সালে আয়ের সাফল্যে নতুন চূড়ায় পৌঁছেছে। রাজনৈতিক ও সংস্কার বিরোধিতার অস্থিরতার মধ্যেই সদ্যবিদায়ী বছরে বন্দরটি ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৭.৫৫ শতাংশ বেশি।
একই সঙ্গে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা উদ্বৃত্ত রেখে বড় অঙ্কের রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারকে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা দিতে পেরেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের পরিচালক ওমর ফারুকের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বন্দর পরিচালক ওমর ফারুক বলেন, বর্তমানে দেশের মোট আমদানি-রপ্তানির ৯২ শতাংশ এবং কনটেইনারবাহী পণ্যের ৯৮ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
২০২৫ সালে বন্দরের কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং- তিন ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, জানান ওমর ফারুক।
বন্দরের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউএস, এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪.০৭ শতাংশ। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ মেট্রিকটন, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ১১.৪৩ শতাংশ। জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ২৭৩টি, এক্ষেত্রেও বড় প্রবৃদ্ধি হয়েছে; আর তা হলো ১০.৫ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘রেসপন্স টাইম’ চাইলেন আইজিপি
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জঙ্গল সলিমপুরে নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ, বসছে র্যাব-পুলিশ ক্যাম্প
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মজুত পর্যাপ্ত, তবু বাড়ছে ভোজ্যতেলের দাম
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন -কেন্দ্রীয় ব্যাংক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তিতে নিয়োগ দেয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ মামলায় সাবেক প্রধান বিচারক খায়রুল হকের জামিন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)