বিভিন্ন ইসলামী দলের বিবৃতিতে নেতৃবৃন্দ :
সালাফি নামে গোটা বিশ্বে ইহুদিরা মুসলমানদের বিভ্রান্ত করছে
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সম্প্রতি লিবিয়ায় এক ইহুদি সালাফি রূপ ধারণ করে দেশটিতে ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। যার মাধ্যমে লিবিয়াকে আজ ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। তাই বাংলাদেশের দ্বীনদার মুসলমানদেরকে সালাফিদের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাও. একে এম আশরাফুল হক ও মহাসচিব মাও. মুমিনুল ইসলাম।
এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন। এসময় তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা বিদেশী ও ইহুদি এজেন্ট সালাফিদেরকে যথেষ্ট সক্রিয় দেখতে পেরেছি। জাতি আশা করেছিল বিএনপির সরকার এসব ইহুদি ও বিদেশী এজেন্টের খপ্পর থেকে বেঁচে থাকবে। কিন্ত নবনির্বাচিত সরকার প্রথম দফায়ই সেটা ট্যাকল করতে পারেনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর এতিমদের ইফতার মাহফিলে ওইসব ইহুদি ও বিদেশী এজেন্টদের লাইমলাইটে আনার চেষ্টা করা হয়েছে। অথচ নির্বাচনের পরের দিন পর্যন্ত তারা বিএনপির বিরুদ্ধে তাদের সর্বশক্তি দিয়ে কাজ করেছে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা এসময় সরকারকে এসব বিষয়ে আরও বিচক্ষণতার পরিচয় দেয়ার আহ্বান জানান। আর না হয় দেশে চরম অসহিষ্ণুতা ও অস্থিরতা তৈরি হবে। যা সরকারের জন্য বুমেরাং হয়ে উঠবে।
আকিদায়ে খতমে নবুয়ত বাংলাদেশের আমীর মাও. সাইফুল ইসলাম ফরিদী এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,বর্তমান সময়ে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু অমুসলিম গোয়েন্দা ও ষড়যন্ত্রকারী ইসলামী লেবাস পরিধান করে মুসলমানদের মাঝে বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তারা ইসলাম ও মুসলমানদের ভাবমর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে এবং সেই দায় মুসলমানদের ওপর চাপানোর চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে লিবিয়ার বেনগাজি শহরে আবু হাফস নামে ইসলামী পোশাক পরিধান করে ইয়াহুদিবাদী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুপরিকল্পিত ভাবে কাজ করতে থাকে। কিন্ত তার চলা ফেরা সন্দেহজনক হলে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার চলা ফেরা গতিবিধি লক্ষ্য করেন এবং পরবর্তীতে তাদের গোয়েন্দা জালে আটকা পড়ে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই কোনো ব্যক্তি ইসলামী পোশাক পরিধান করলেই সে প্রকৃত মুসলমান বা ইসলামের প্রতিনিধি হয়ে যায় না। ইসলামের প্রকৃত পরিচয় তার চরিত্র, আমল ও নৈতিকতার মাধ্যমে প্রকাশ পায়। যারা ইসলামকে ব্যবহার করে অপরাধ সংঘটিত করে, তারা ইসলামের শত্রু তারা মুসলমানদেরও শত্রু। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই এই ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি মুসলিম সমাজের প্রতিও আমাদের আহ্বান সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করুন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দপ্তর সচিব মুহাম্মদ আব্দুল হাকিম এক বিবৃতিতে বলেন, ইহুদীবাদীরা সব সময় নিজেদের আড়াল করে বহুবিধ রূপ ধারণ করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরী করে সমাজে দ্বন্দ্ব বাধিয়ে দিয়ে নিজেদের ফায়দা লুটে থাকে। বর্তমান আমাদের দেশেও বুজুর্গ রূপধারণকারী কতিপয় আলেম ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দিলেও তার সরকারের কর্তাব্যক্তির নিকট অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে বিবেচিত হচ্ছে। যা ভবিষ্যতের সরকারের গুরুত্বপূর্ণ তথ্য এবং সিদ্ধান্তবলী পাচার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এসব ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখা উচিৎ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












